Vande Bharat Express: Ergonomic সিট থেকে ম্যাগাজিন ব্যাগ! হাওড়া-পাটনা বন্দে ভারতে বড় বদল

Vande Bharat Express: এবার একেবারে নতুন চেহারায় বন্দে ভারত! বিশেষ করে হাওড়া থেকে ছেড়ে যে ট্রেনটি পাটনার দিকে যাচ্ছে তা একেবারে ভোল বদলে দেওয়া হচ্ছে। রেল সূত্রে জানা গিয়েছে, যাত্রী সান্দছের কথা মাথায় রেখে আভ্যন্তরীণ সাজসজ্জায় অনেক বদল এনেছে।

একেবারে বিশ্বমানের পরিষেবা দিতে প্রস্তুত এই হাওড়া-পাটনা বন্দে ভারত (Vande Bharat Express)। একেবারে নতুন ডিজাইনে থাকবে বিশেষ ধরনের আসন। যাকে বলা হচ্ছে Ergonomic সিট। এক্ষেত্রে যাত্রীরা বসার জন্যে অনেকটাই জায়গা পাবে। পা রাখার জায়গা হবে আরাম-দায়ক। সিটের যে কুশন থাকবে তা হবে অনেক বেশি নরম।

Vande Bharat Express:

শুধু তাই নয়, নয়া বন্দে ভারতের (Vande Bharat Express) আসন পিছনের দিকে অনেক বেশি হেলানো যাবে। ফলে আগের থেকে অনেক বেশি হাওড়া-পাটনা রুটে যাত্রা হবে আরামদায়ক। বন্দে ভারতের Executive Class হবে আরও বেশি বিলাসবহুল। এই ক্লাসের কামড়াগুলিকে নতুন সংজজন হন ম্যাগাজিন ব্যাগ (magazine bags)। বিশেষ ধরনের এই ব্যাগগুলিতে শুধুমাত্র কোনও পত্রিকাই নয়, সংবাদপত্র, ভ্রমণ সংক্রান্ত বই সহ আরও অনেক কিছু থাকবে।

বন্দে ভারতের (Vande Bharat Express) এই Executive Class এর চেহারায় নতুনত্ব আনতে বদল করা হয়েছে রঙের। রেলের এক বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, কামরার ভিতরের সব জিনিসের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন রঙ দেওয়া হয়েছে আসনগুলিতেও। যাতে পাটনা-হাওড়া রুটে বন্দে ভারতকে (Vande Bharat Express) দেখতে আরও সুন্দর এবং দৃষ্টিনন্দন হয় সেই কারনেই এহেন সিদ্ধান্ত।

ট্রেনে যাত্রীদের সুবিধার কথা ভেবে ট্রেনের ভিতরে হাত ধোঁয়ার জায়গা কিংবা সিঙ্কের (sinks) গভীররতা আরও বাড়ানো হচ্ছে। ফলে জল ছিটকে বাইরে আসার কোনও সম্ভাবনা নেই। অন্যদিকে ট্রেনের (Vande Bharat Express)বাথরুমের হ্যান্ডেলেরও বেশ কিছু পরিবরত্ন আনা হয়েছে। যাত্রীদের সুবিধার কথা ভেবেই তা করা হয়েছে।

এতে নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত হবে তা নয়, যাত্রীদের গ্রিপিং আরও ভালো হবে। বিশেষ ভাবে সক্ষম যাত্রীরা যাতে আরও বেশি করে বন্দে ভারতে (Vande Bharat Express) যাত্রা করতে পারে সেজন্যে আনা হয়েছে বিশেষ ব্যবস্থা। হুইলচেয়ারের জন্যে দেওয়া হয়েছে আলাদা জায়গা।

এমনকি ট্রেনের মধ্যে যাতে জল খরচ কম হয় সেজন্যেও আধুনিক ব্যবস্থা থাকছে। পাশাপাশি আরও বেশ কয়েকটি বদল আনা হয়েছে দেশের সেমি বুলেট ট্রেনটিতে (Vande Bharat Express)। অক্টোবর মাসের তিন তারিখ রেলের তরফে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়। আর সেখানেই এই বিষয়ে জানানো হয়েছে। আর সেই বিজ্ঞপ্তি দেখেই এই প্রতিবেদন লেখা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+