Vande Bharat express: সত্যিই বন্দে ভারতের টিকিট মূল্যে ফেরত দেবে? কী বলছে রেল
Vande Bharat express: শেষ মুহূর্তে থমকালো হাওড়া-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেস। পরীক্ষা চলাকালীন ব্রেকে বেশ কিছু যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। আর এরপরেই সেমি বুলেটের যাত্রা স্থগিত করে দেওয়া হয়। হাওড়া স্টেশনের চার নম্বর প্লার্টফর্মে দাঁড় করিয়ে দেওয়া হয় ট্রেনটিকে।
যদিও এর পরিবর্তে বিকল্প স্পেশাল ট্রেনের ( Indian Rail) ব্যবস্থা করা হয়। নির্ধারিত সময়ের প্রায় এক ঘন্টা দেরিতে ছাড়ে ট্রেনটি। সেই মতো ট্রেনটি এনজেপি ( Howrah New Jalpaiguri) গিয়ে পৌঁছায় দুপুর ২:৫০ মিনিটে। শিলিগুড়ি স্টেশনে নেমেই রেলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন যাত্রীরা। যদিও বন্দে ভারতের সমস্ত সুবিধাই স্পেশাল ট্রেনে ( Specl Train) দেওয়া হবে বলে আগেই জানিয়েছিলেন রেল আধিকারিকরা।

এমনকি সেমি বুলেট ( Vande Bharat express) যে গতিতে চলে সেই গতিতেই স্পেশাল ট্রেন চালানোর কথা বলা হয়। কিন্তু বন্দে ভারত না চড়তে পারায় ক্ষোভ আরও ব্যাপাক আকার নেয়। অনেকের আশা ছিল প্রথমবার বন্দে ভারত সফরের অভিজ্ঞতা সঞ্চয় করার কিন্তু তা না হওয়া হতাশ তারা। যদিও যাত্রীদের দাবি, বন্দে ভারতের জন্যে যে টাকা দিয়ে টিকিট কাটা হয়েছিল সেই টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। এমনটাই নাকি রেলের তরফে তাদের জানানো হয় বলে দাবি রেলের।
যদিও এই বিষয়ে রেলের তরফে স্পষ্ট ভাবে কিছু জানানো হয়নি। এমনকি রেলের তরফে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তাতেও টিকিটের ( Rail Ticket) মূল্য ফেরত দিয়ে দেওয়ার কোনও কথা জানানো নেই। তবে যাত্রী নিরাপত্তার কথা বিবেচনা করেই শুক্রবার সকালে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি এদিন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানায় রেল। তবে যুদ্ধকালীন তৎপরতায় বন্দে ভারত সারানোর কাজ চলছে।
এমনকি যে অংশটি খারাপ হয়েছে সেটিও বদলের চেষ্টা চলছে বলে রেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এমনকি এয়ারলিফট করেও হাওয়ায় খারাপ হয়ে যাওয়া অংশটি আনা হচ্ছে বলেও জানানো হয়েছে। তবে আগামীকাল শনিবার হাওড়া-এনজেপি রটে বন্দে ভারত ( Howrah New Jalpaiguri Vande Bharat express) চলবে কিনা স্পষ্ট নয়। তবে চেষ্টা সবরকম ভাবেই চালানো হচ্ছে বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications