ঘুরপথে চলছে হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী, পদাতিক সহ একাধিক এক্সপ্রেস, বাকিগুলি হাল কেমন? রইল বিস্তারিত

Eastern Railway zone: দক্ষিণ পূর্ব রেলের অধীনে থাকা মশাগ্রাম-বাঁকুড়া রেলপথের উচ্চতা বেশি হওয়ায় দীর্ঘদিন ওই দুই রেল পথের সংযুক্তি সম্ভব হয়নি। সম্প্রতি প্রয়োজনীয় পরিকাঠামো নির্মাণের কাজ সম্পূর্ণ করে দুটি আলাদা পথের রেলপথকে জুড়ে দেওয়া হয়েছে। হাওড়া-বর্ধমান কর্ড শাখার মশাগ্রাম স্টেশন রেলপথে সরাসরি বাঁকুড়ার সঙ্গে যুক্ত হতে চলেছে।

দক্ষিণ পূর্ব রেলের অধীনে থাকা মশাগ্রাম-বাঁকুড়া রেলপথের উচ্চতা বেশি হওয়ায় দীর্ঘদিন ওই দুই রেল পথের সংযুক্তি সম্ভব হয়নি। সম্প্রতি প্রয়োজনীয় পরিকাঠামো নির্মাণের কাজ সম্পূর্ণ করে দুটি আলাদা পথের রেলপথকে জুড়ে দেওয়া হয়েছে (Eastern Railway zone) ।

Eastern Railway zone

পূর্ব রেলের (Eastern Railway zone) কর্ড শাখার রেললাইনের সঙ্গে সিগন্যালিং ও অন্যান্য ব্যবস্থার প্রয়োজনীয় সংযুক্তি এবং সমন্বয় গড়ে তুলতে মশাগ্রাম স্টেশনে ইন্টারলকিংয়ের কাজ হবে তাই বৃহস্পতিবার ১৪ থেকে ১৭ নভেম্বর ওই কাজের জন্য পূর্ব রেলের কর্ড এবং মেন শাখায় দৈনিক ৬০টির কাছাকাছি লোকাল ট্রেন বাতিল থাকবে।দূর পাল্লার একাধিক এক্সপ্রেস ট্রেন বাতিল করা হচ্ছে। বেশ কিছু ট্রেনকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

আপ এবং ডাউনে যে সব এক্সপ্রেস ট্রেন ওই সময়ের জন্য বাতিল করা হচ্ছে তার মধ্যে রয়েছে শান্তিনিকেতন, কবিগুরু, শহিদ, শিয়ালদহ-রামপুরহাট মা তারা, হুল, শিয়ালদহ-আসানসোল ইন্টারসিটি এবং গণদেবতা এক্সপ্রেস। এ ছাড়াও শিয়ালদহ-সিউড়ি ইন্টারসিটি মেমু ট্রেনও বাতিল থাকছে ওই সময়ে। উত্তরবঙ্গগামী হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী, সরাইঘাট, পদাতিক এক্সপ্রেস ব্যান্ডেল-কাটোয়া -আজিমগঞ্জ শাখা দিয়ে চলবে।

হাওড়া থেকে বিকানের, যোধপুর, মুম্বই মেল, জম্মু তাওয়াই হিমগিরি ও শক্তিপুঞ্জ এক্সপ্রেস ব্যান্ডেল হয়ে মেন শাখা দিয়ে চলবে। হাওড়া থেকে দূর পাল্লার বহু ট্রেন মেন শাখা দিয়ে ঘুরিয়ে দেওয়ার কারণে ওই শাখাতেও বহু লোকাল ট্রেন ওই কয়েক দিন বাতিল থাকবে। ইন্টার লকিংয়ের কাজ চলাকালীন প্রায় ২০০ ট্রেন বাতিল থাকবে।

রেলের দাবি, কাজ সম্পূর্ণ হলে হাওড়া থেকে কর্ড শাখা হয়ে বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া যাওয়ার পথ খুলে যাবে। প্রচুর ট্রেন বাতিল থাকায় সমস্যায় পড়তে হচ্ছে ট্রেন যাত্রীদের। তবে ট্রেন যাত্রীরা জানাচ্ছেন সাময়িকভাবে সমস্যা হলেও, দীর্ঘ দিনের দিনের জন্য ভালো হবে ট্রেন যাত্রীদের, প্রচুর রাস্তা কমে যাবে। বাঁকুড়া থেকে হাওড়া যেতে আপ ট্রেন পাল্টাতে হবে না। তাই খুশি যাত্রীরা (Eastern Railway zone) ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+