হাওড়ায় পার্কিং নিয়ে পুরকর্মী ও আইনজীবীদের সংঘর্ষ, মন্ত্রীকে গো-ব্যাক স্লোগান

ভোটের মধ্যেই গাড়ি পার্ক করা নিয়ে পুরকর্মী-আইনজীবীদের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল হাওড়া পুরসভা চত্বর। দু'পক্ষের তুমুল ইটবৃষ্টিতে কমপক্ষে সাতজন আহত হয়েছেন বলে অভিযোগ।

ভোটের মধ্যেই গাড়ি পার্ক করা নিয়ে পুরকর্মী-আইনজীবীদের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল হাওড়া পৌরনিগম চত্বর। দু'পক্ষের তুমুল ইটবৃষ্টিতে কমপক্ষে সাতজন আহত হয়েছেন বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। এলাকায় নামানো হয় র‌্যাফ। ঘটনাস্থলে গেলে মন্ত্রী তথা স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা অরূপ রায়কে বিক্ষুব্ধ আইনজীবীরা গো-ব্যাক স্লোগান দেন বলে অভিযোগ।

হাওড়ায় পার্কিং নিয়ে পুরকর্মী ও আইনজীবীদের সংঘর্ষ, মন্ত্রীকে গো-ব্যাক স্লোগান

পুলিশ জানিয়েছে, হাওড়া পৌরনিগমের পাশেই রয়েছে আদালত। পুরকর্মীদের অভিযোগ, পৌরনিগম চত্বরে রোজই নিজেদের গাড়ি পার্ক করেন আইনজীবীদের একাংশ। এর ফলে পুরকর্মীরা নিজেদের অফিস চত্বরেই তাঁদের গাড়ি রাখার সুযোগ পান না বলেও অভিযোগ। তা নিয়ে দু'পক্ষের মধ্যে রোজ ছোট-খাটো অশান্তি লেগেই থাকত। বুধবার তা চরম আকার নেয়। গাড়ি পার্ক করা নিয়ে পুরকর্মী-আইনজীবীদের বচসা প্রথমে হাতাহাতি ও পরে সংঘর্ষের আকার নিলে দু'পক্ষের মধ্যে ব্যাপক ইটবৃষ্টি হয়। ইটের আঘাতে বহু গাড়ির কাচ ভেঙে যায়।

হাওড়ায় পার্কিং নিয়ে পুরকর্মী ও আইনজীবীদের সংঘর্ষ, মন্ত্রীকে গো-ব্যাক স্লোগান

যদিও এই সংঘর্ষের জন্য পুরকর্মীদেরই দায়ী করেছেন হাওড়া আদালতের আইনজীবীদের একাংশ। পুরকর্মীদের ছোঁড়া ইটের আঘাতে দুই আইনজীবীর মাথা ফেটেছে বলেও অভিযোগ উঠেছে। পরে পুলিশি নিরাপত্তায় দু'পক্ষের সঙ্গেই কথা বলেন রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা অরূপ রায়।

হাওড়ায় পার্কিং নিয়ে পুরকর্মী ও আইনজীবীদের সংঘর্ষ, মন্ত্রীকে গো-ব্যাক স্লোগান

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+