হাওড়া, হুগলি হয়ে উত্তরবঙ্গ হাসপাতাল, জুনিয়র ডাক্তাররাও সামিল হয়েছেন কর্মবিরতিতে
আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনার আঁচ ক্রমশই ছড়িয়ে পড়ছে। আজ সোমবার তৃতীয় দিনে পড়েছে কর্মবিরতি। রাজ্যের একাধিক সরকারি হাসপাতালে চলছে আন্দোলন।
বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে একই সঙ্গে আন্দোলন চলছে। মালদহ জেলা হাসপাতালেও কর্মবিরতি চলছে। কোচবিহার, শিলিগুড়ি, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সহ একাধিক হাসপাতালে চলছে আন্দোলন।

আর জি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে কর্মবিরতিতে সামিল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা।দোষীদের উপযুক্ত শাস্তি ও ময়না তদন্তের রিপোর্ট দ্রুত প্রকাশ করতে হবে৷ এই দাবি তোলা হয়েছে। সোমবার সকাল থেকে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করে প্রতিবাদে নামলেন।
জুনিয়র ডাক্তারদের দাবি যতক্ষণ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হবে, ততদিন এই কর্মবিরতি চলবে। এ দিন হাসপাতালে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি থাকায় সমস্যায় পড়েন চিকিৎসা করাতে আসা রোগী ও তাদের আত্মীয়রা।
একই ভাবে প্রতিবাদে হাওড়ার হোমিওপ্যাথি কলেজের চিকিৎসক ও চিকিৎসা কর্মীরা। আজ সোমবার সকাল থেকে হাওড়ার মহেন্দ্র ভট্টাচার্য হোমিওপ্যাথি কলেজ ও হাসপাতালে চলছে কর্মবিরতি। বন্ধ রয়েছে ওপিডি। মৃত ছাত্রীর ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আনার দাবি তুলেছেন আন্দোলনকারী হোমিওপ্যাথিক চিকিৎসকরা।
'ধর্ষকের শাস্তি চাই,নারী নিরাপত্তা চাই।' পোস্টার হাতে, কালো পোশাকে বিক্ষোভ, প্রতিবাদ চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালের জুনিয়র ডাক্তারদের। হাসপাতাল সুপার অমিতাভ মন্ডলের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়।
ইসলামপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক, নার্সিং স্টাফ, চিকিৎসক কর্মীরা এদিন মিছিল করেন। ইসলামপুর বাস টার্মিনাসে মুক্তমঞ্চে সভা হয়। মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয়।












Click it and Unblock the Notifications