২ কিমির মধ্যে ৩ করোনা আক্রান্ত! লকডাউন নিয়ে হাওড়ায় শুরু পুলিশের প্রচার

২ কিমির মধ্যে ৩ করোনা আক্রান্ত! লকডাউন নিয়ে হাওড়ায় শুরু পুলিশের প্রচার

রাজ্যের অনেক জায়গায় মতো হাওড়ার বেশিরভাগ জায়গাতেই মানুষের মধ্যে সচেতনতা নেই। অকারণে রাস্তায় বহু মানুষকে একসঙ্গে দেখা যাচ্ছে বলে অভিযোগ। এছাড়াও বিধিনিষেধ অমান্য করে বিভিন্ন দোকান খোলার যেমন অভিযোগ উঠেছে, ঠিক তেমনই আড্ডার আসর বসানোরও অভিযোগ উঠেছে। পাশাপাশি মাস্ক পরা নিয়েও বহু মানুষের মধ্যে সচেতনতার অভাব লক্ষ্য করা যাচ্ছে।

হাওড়ায় ২ কিমির মধ্যে আক্রান্ত ৩

হাওড়ায় ২ কিমির মধ্যে আক্রান্ত ৩

বেলুড় থেকে লিলুয়ার দূরত্ব প্রায় ২ কিমিরক মতো। দিন কয়েকের মধ্যে এই এলাকায় তিন জন করোনা আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে। তাঁদের যেমন হাসপাতালে পাছানো হয়েছে, ঠিক তেমনই বেশ কয়েকজন কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বিদেশ যোগ না থাকলেও বেলুড়ের ষষ্ঠী তলায় এক পরিচারক, বেলুড়ের পাঠকপাড়ায় এক নার্স এবং লিলুয়ার চলপাড়ায় এক হোসিয়ারি কর্মীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে করোনায় সংক্রমণের কারণে।

বহু মানুষ অসতর্ক, অভিযোগ একাংশের

বহু মানুষ অসতর্ক, অভিযোগ একাংশের

এলাকায় বহু মানুষ এখনও অসতর্ক বলে অভিযোগ করছেন বাসিন্দাদের একাংশ। আরও অভিযোগ কোনও কারণ ছাড়াও বেলুড়, বালি, নিশ্চিন্দা এলাকায় বহু মানুষকে রাস্তায় দেখা যাচ্ছে। এছাড়াও বিধিনিষেধ অমান্য করে বিভিন্ন দোকান খোলার যেমন অভিযোগ উঠেছে, ঠিক তেমনই আড্ডার আসর বসানোরও অভিযোগ উঠেছে।

পুলিশের সতর্কতামূলক প্রচার

পুলিশের সতর্কতামূলক প্রচার

পুলিশের তরফে জানানো হয়েছে, মাইকে যেমন সতর্কবার্তা প্রচার করা হচ্ছে, ঠিক তেমনই এলাকায় গিয়ে সতর্কও করা হচ্ছে। হাওড়া সিটি পুলিশের তরফে জানানো হয়েছে, বাজারের ভিজড় সরাতে বাড়ির বাড়িতে সবজির ফেরিওয়ালা যাবে। পাশাপাশি ঘিঞ্জি এলাকায় থাকা বাজারগুলিকে স্থানীয় বড় রাস্তার ধারে কিংবা মাঠে সরানোর ব্যাপারে আবেদন জানানো হয়েছে।

প্রতীকী ছবি

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+