Howrah-Amritsar Mail: ভারতীয় রেলে সবথেকে বেশি 'স্টপেজ' দেয় বাংলার এই ট্রেন, পথে পড়ে পাঁচটি রাজ্য
Howrah-Amritsar Mail: ভারতীয় রেলের (indian Rail) প্রত্যেক ট্রেনের বেশ কিছু নির্দিষ্ট বৈশিষ্ট আছে। বেশকিছু ট্রেন যেমন গতির জন্য বিখ্যাত তো বেশ কিছু ট্রেন আবার লম্বা সফরের জন্য। কিন্তু জানেন ভারতীয় রেলে এমন ট্রেনও আছে যেটি কিনা সবথেকে বেশি স্টেশনে স্টপেজ দেয়। আর সেই ট্রেন ছাড়ে দেশের অন্যতম ব্যস্ততম স্টেশন হাওড়া থেকে।
অবাক হলেন! হ্যাঁ এটাই সত্যি। হাওড়া-অমৃতসর মেল (Howrah-Amritsar Mail)। পঞ্জাবের অমৃতসর পর্যন্ত চলে এই ট্রেন। দীর্ঘ এই যাত্রায় ১০, ২০ কিংবা ৩০ নয়, ১১১ টি স্টেশনে স্টপেজ দেয় হাওড়া-অমৃতসর মেল (Howrah-Amritsar Mail)। এখানেই শেষ নয়, এই ট্রেনটি ১,৯১০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সাড়ে ৩৭ ঘন্টা সময় নেয়।

আশ্চর্যের বিষয় হল, এতগুলি স্টেশনে থামার পরেও এই ট্রেনটি বেশিরভাগ ক্ষেত্রে নির্ধারিত সময়েই চলে। হাওড়া-অমৃতসর মেল (Howrah-Amritsar Mail) এ সম্পূর্ণ সফর করতে মোট দুই রাত এক দিন সময় লাগবে।
Howrah-Amritsar Mail: পাঁচ রাজ্যের উপর দিয়ে ছোটে এই ট্রেন
হাওড়া-অমৃতসর মেল (Howrah-Amritsar Mail) গুরুত্বপূর্ণ একটি ট্রেন। পশ্চিমবঙ্গ, বিহার, উত্তর প্রদেশ, হরিয়ানা এবং পাঞ্জাবের উপর দিয়ে ছোটে এই ট্রেন। দীর্ঘ যাত্রায় ১১১ টি স্টেশনে থামার ফলে যাত্রী সংখ্যা অন্যান্য ট্রেনের তুলনায় অনেকটাই বেশি থাকে। বিশেষ করে আসানসোল, পাটনা, বারাণসী, লখনউ, বরেলি, আম্বালা, লুধিয়ানা এবং জলন্ধরের মতো স্টেশনে স্টপেজ দেওয়ায় বহু যাত্রী খুব সহজেই জাতায়াত করতে পারেন এই ট্রেনে।
Howrah-Amritsar Mail: টাইম টেবিল
হাওড়া স্টেশন থেকে সন্ধ্যা ৭টা বেজে ১৫মিনিটে ছাড়ে হাওড়া-অমৃতসর মেল (Howrah-Amritsar Mail)। তৃতীয় দিন সকাল ৮টা বেজে ৪০ মিনিটে অমৃতসর পউছিয় এই ট্রেন। এই ট্রেনে স্লিপার ক্লাসের ভাড়া (Howrah-Amritsar Mail fare) মাত্র ৬৯৫ টাকা, থার্ড এসির ভাড়া ১৮৭০ টাকা, সেকেন্ড এসির ভাড়া ২৭৫৫ টাকা, ফার্স্ট ক্লাস এসির ভাড়া এই ট্রেনে (Howrah-Amritsar Mail) এ পড়বে ৪৮৩৫ টাকা। জেনারেল কোচের ভাড়া মাত্র ৪০০ টাকা।
একইভাবে, 13006 অমৃতসর-হাওড়া মেল (Howrah-Amritsar Mail) অমৃতসর থেকে ৬:২৫ মিনিটে ছাড়বে। তৃতীয় দিনে সকাল ৭টা বেজে ৩০ মিনিটে হাওড়া স্টেশনে পৌঁছায়। এক্ষেত্রেউ টিকিটের দাম একই লাগে যাত্রীদের। কিছু ক্ষেত্রে আলাদা হতে পারে। টিকিট মূল্যের বিষয়ে জানতে রেলের কণ্ট্রোল রুমে যোগাযোগ করতে পারেন।












Click it and Unblock the Notifications