ভিড় বাড়ছে পুণ্যার্থীদের, কীভাবে যাবেন গঙ্গাসাগর, এক নজরে গোটা ব্যবস্থা জানুন
Gangasagar Mela 2024: আগামী ১৫ জানুয়ারি গঙ্গাসাগরে পুণ্যস্থান। ইতিমধ্যে সাগরের দিকে পুণ্যার্থীদের ভিড় বাড়ছে। এবার রাজ্য সহ গোটা দেশ থেকে কয়েক লাখ মানুষ আসতে পারে বলে মনে করা হচ্ছে। পুন্যার্থীদের সুবিধার্থে একগুচ্ছ ব্যবস্থা নিল রাজ্যের পরিবহণ দফতর।
দূর দূরান্ত থেকে যে সমস্ত পুণ্যার্থীরা গঙ্গাসাগর মেলায় আসতে চান তাদের জন্যে বিশেষ ব্যবস্থা থাকছে বলে জানান রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। তিনি জানান, হাওড়া শিয়ালদহ বা কলকাতার পয়েন্টে পৌঁছানোর পর সেখান থেকে যাতে সুষ্ঠুভাবে গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela 2024) প্রাঙ্গনে যাতে পুণ্যার্থীরা পৌঁছতে পারে সেজন্য রাজ্য সরকারের পক্ষ থেকে প্রায় আড়াই হাজার বাস দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

এজন্য হাওড়া স্টেশন বাবুঘাট ধর্মতলায় বিশেষ কাউন্টারের ব্যবস্থা রাখা হচ্ছে। এই সমস্ত কাউন্টার থেকে সরাসরি কলকাতা থেকে গঙ্গাসাগরে পৌছানোর টিকিট পাওয়া যাবে বলে জানিয়েছেন মন্ত্রী।
Gangasagar Mela 2024: এক নজরে গোটা ব্যবস্থা
আজ অর্থাৎ ১১ জানুয়ারি থেকেই রাজ্য পরিবহন দপ্তরের পক্ষ থেকে সার্ভিস চালু করে দেওয়া হবে।
আগামী ১৭ তারিখ পর্যন্ত এই সুবিধা বজায় রাখা হবে আগত পরনার্থীদের জন্য। নামখানা পয়েন্ট থেকে ৩২ টি সরকারি ভেসেল দেওয়া হচ্ছে।
অনুরূপভাবে বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমে ৭০ খানা প্রাইভেট ভেসেল থাকবে বলে জানানো হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে ছটি পরিষেবা রাখা হচ্ছে। আউট্রাম ঘাট ও কালীঘাট থেকে দশটি টুরিস্ট বাসের ব্যবস্থা রাখা হচ্ছে।
আউট ট্রাম ঘাটে একটি প্রিপেইড ট্যাক্সি বুথ করা হচ্ছে। সেখান থেকে ট্যাক্সি পরিষেবা পাবেন গ্রাহকরা। হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হচ্ছে। যেখানে হেলিকপ্টারের মাধ্যমে সরাসরি কলকাতার প্রথম শ্রেণীর হাসপাতালে নিয়ে আসা সম্ভব হবে।
ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের পক্ষ থেকে অতিরিক্ত দুইটি টুরিস্ট বাস এর বন্দোবস্ত রাখা হয়েছে। ১১ তারিখ থেকে ১৭ তারিখ পর্যন্ত চলা গঙ্গাসাগর উপলক্ষে পুরো বিষয়টি মনিটরিং করা এবং যাতে কোন পুন্যতিরা অসুবিধার সম্মুখীন না হন সেজন্যে বিশেষ কন্ট্রোল রুম খোলা হচ্ছে।
যেখানে ২৪ জনকে রাখা হবে বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী। শুধু তাই নয়, একাধিক মন্ত্রীরাও ময়দানে নামবেন বলে জানানো হয়েছে। পাশাপাশি একাধিক ট্রেন চালানো হবে বলেও জানানো হয়েছে। আগামীকাল শুক্রবার থেকেই শিয়ালদহ-নামখানা গ্যালোপিং ট্রেন পরিষেবা শ্যর্য হয়ে যাবে বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications