কটায় উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, কোন কোন ওয়েরসাইটে দেখা যাবে ফল, একনজরে

এবছরের পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিকের ফল (wb hs result 2021) প্রকাশিত হবে এদিন বিকেল তিনটে নাগাদ। কলা, বিজ্ঞান, বাণিজ্য সবকটি বিষয়েরই ফলাফল এদিন প্রকাশ করা হবে। সব মিলিয়ে প্রায় ৭ লক্ষ ছাত্রছাত্রী তাঁদের ফলাফল দেখতে পারবে

এবছরের পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিকের ফল (wb hs result 2021) প্রকাশিত হবে এদিন বিকেল তিনটে নাগাদ। কলা, বিজ্ঞান, বাণিজ্য সবকটি বিষয়েরই ফলাফল এদিন প্রকাশ করা হবে। সব মিলিয়ে প্রায় ৭ লক্ষ ছাত্রছাত্রী তাঁদের ফলাফল দেখতে পারবেন WBCHSC-এর ওয়েবসাইটের মাধ্যমে। প্রথমে WB HS result 2021 ঘোষণা করা হবে সাংবাদিক সম্মেলন করে। এরপর বিকেল চারটে থেকে ছাত্রছাত্রীরা ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন।

কটায় উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, কোন কোন ওয়েরসাইটে দেখা যাবে ফল, একনজরে

পরীক্ষার ফল দেখতে গেলে নির্দেষ্ট ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ লিখতে হবে। যে ওয়েবসাইটের মাধ্যমে ফল জানা যাবে, তা হল wbresults.nic.in এবং wbchse.nic.in. অ্যান্ড্রয়েড ফোনে wb hs result 2021 লিখে পাওয়া লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর সেখানে নির্দিষ্ট জায়গায় রেজিস্ট্রেশন নম্বর এবং জন্মতারিখ লিখে submit করতে হবে। এছাড়াও এসএমএস-এও ফল জানা যাবে। বেসরকারি ওয়েবসাইটেও ফল জানা যাবে। সেগুলির মধ্যে রয়েছে wwww.exametc.com, www.indiaresults.com, www.technoindiagroup.com, www.fastresult.in. এবার করোনা পরিস্থিতির কারণে উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল হয়ে গিয়েছে।

পরীক্ষার্থী কিংবা পরিবারের সদস্যরা ফোনে মোবাইল অ্যাপও ডাউনলোড করে নিতে পারেন।

২৩ জুলাই বেলা ১১ টায় নির্দিষ্ট স্কুল থেকে মার্কশিট দেওয়া হবে।

করোনা পরিস্থিতির কারণে স্নাতক কলেজগুলোতে ভর্তি প্রক্রিয়াও হবে অনলাইনে। উচ্চ শিক্ষা দফতরের তরফে এব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে ফল প্রকাশ করতে গিয়ে ৪০:৬০ ফর্মুলা প্রয়োগ করা হয়েছে। এর মধ্যে ৪০ শতাংশ দেওয়া হয়েছে ২০১৯-এর মাধ্যমিকে পাওয়া চারটি বিষয়ের ওপরে। আর ৬০ শতাংশ দেওয়া হয়েছে ২০২০-তে একাদশ শ্রেণিতে যে ফাইনাল পরীক্ষা এবং দ্বাদশ শ্রেণি প্র্যাক্টিকাল এবং প্রোজেক্টের ওপরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+