Sealdah Railway Division: রাতে নৈহাটির বড়'মা কিংবা দক্ষিণেশ্বরে পুজো দেখার প্ল্যান? রইল লোকাল ট্রেনের আপডেট

Sealdah Railway Division: আলোর উৎসবের মাতল বাংলা। আজ কালীপুজো। দক্ষিণেশ্বর, কালীঘাট সহ বাংলার কালীতীর্থগুলিতে মানুষের ঢল সকাল থেকেই। তবে কালীপুজো মানেই নৈহাটি-বারাসত। একের পর এক বিগ বাজেটের পুজো।

আর তা দেখতে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলার মানুষ ভিড় জমান। আর সে কথা ভেবেই কালীপুজোর দিন শিয়ালদহে ডিভিশনে একগুচ্ছ স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল।

Sealdah Railway Division

Sealdah Railway Division: একাধিক বিশেষ ট্রেন

ইতিমধ্যে বিস্তারিত জানিয়ে রেলের তরফে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আর সেই মতো শিয়ালদা ডিভিশনে বেশ কয়েকটি বিশেষ ট্রেন চালানো হবে। যার মধ্যে রয়েছে একজোড়া শিয়ালদহ-বারাসত-শিয়ালদহ স্পেশাল লোকাল। যা রাত ১২ টা ১০ মিনিটে ছাড়বে শিয়ালদহ স্টেশন থেকে। রাত ১টা ১০ মিনিটে বারাসত স্টেশন পৌঁছবে সেটি। বারাসত লাইনে বহু কালী মণ্ডল আছে। তা দেখা সম্ভব হবে এই ট্রেনে গেলে।

Sealdah Railway Division: বড় মা এবং দক্ষিণেশ্বরের পুজো দেখার সুবিধা

অন্যদিকে শিয়ালদহ রানাঘাট বিশেষ লোকাল চালানো হবে। যা শিয়ালদহ থেকে রাত ১২ টা ৪০ মিনিটে ছাড়বে। রানাঘাট পৌঁছবে রাত ১১ টা ৪৫ মিনিটে। স্পেশাল এই ট্রেন নৈহাটির উপর দিয়েই যাবে। ফলে নৈহাটিতে বড় মা'র পুজো দেখার সৌভাগ্য হতে পারে।

অন্যদিকে দক্ষিণেশ্বর সারা রাত ধরে মা ভবতারিনীর পুজো হয়। আর তা দেখতে অনেক দূর থেকে ভক্তরা আসেন। আর সেই কথা মাথায় রেখে শিয়ালদহ-ডানকুনি স্পেশাল ট্রেন চালাবে রেল। যা শিয়ালদহ থেকে রাত সাড়ে ১১টার সময় ছাড়বে। সাড়ে ১২ টার মধ্যেই ডানকুনি পৌঁছে যাবেন। আর তার মাঝে দক্ষিণেশ্বর স্টেশনে নেমে মা'য়ের মন্দিরে পুজো দেখার সৌভাগ্য হতে পারে।

Sealdah Railway Division: এক নজরে রেলের বিজ্ঞপ্তি-

One (01) pair Sealdah - Dankuni EMU special (leaving Sealdah at 11:30 pm at night & leaving Dankuni at 00:25 am)

One (01) pair Sealdah - Barasat EMU special (leaving Sealdah at 00:10 am & leaving Barasat at 01:10 am)

One (01) pair Sealdah - Ranaghat EMU special (leaving Sealdah at 00:40 am & leaving Ranaghat at 11:45 pm at night)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+