১০ লক্ষের ঋণ দিতে চালু মমতার স্টুডেন্ট ক্রেডিট কার্ড! কী ভাবে করবেন আবেদন, কী কী সুবিধা জানুন

১০ লক্ষের ঋণ দিতে চালু মমতার স্টুডেন্ট ক্রেডিট কার্ড! কী ভাবে করবেন আবেদন, কী কী সুবিধা জানুন

একুশের নির্বাচনী প্রচারে নেমেই রাজ্যের পড়ুয়াদের বড়সড় প্রতিশ্রুতি দিতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে। পুনরায় ক্ষমতায় এলে স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু ঘোষণা করা হয়েছিল। এবার তৃতীয়বারের জন্য মসনদে বসেই সেই প্রতিশ্রুতি পূরণের রাস্তায় হাঁটালেন তৃণমূল সুপ্রিম। কন্যাশ্রী, স্বামী বিবেকানন্দ মেরিটকাম মেন্স, শিক্ষাশ্রীর মতো প্রকল্পের পর এবার রাজ্যে চালু হয়ে গেল স্টুডেন্টস ক্রেডিট কার্ড।

৪০ বছর বয়স পর্যন্ত নেওয়া যাবে প্রকল্পের সুবিধা

৪০ বছর বয়স পর্যন্ত নেওয়া যাবে প্রকল্পের সুবিধা

বুধবারই নবান্ন থেকে এই প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে এই বিষয়ে বিশদে জানার জন্য চালু করা হল টোল ফ্রি নম্বর 18001028014। এই কার্ডের হাত ধরে উচ্চশিক্ষার জন্য ১৫ বছর মেয়াদে ঋণ পাবেন ছাত্রছাত্রীরা। সর্বোচ্চ ৪০ বছর বয়স পর্যন্ত এই প্রকল্পের সুবিধা নেওয়া যাবে। শম শ্রেণির বোর্ড পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরই এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করা যাবে বলে জানা যাচ্ছে।

 উচ্চশিক্ষা সহ প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পাওয়া যাবে ঋণ

উচ্চশিক্ষা সহ প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পাওয়া যাবে ঋণ

পরবর্তীতে স্নাতক, স্নাতকোত্তর, ডিপ্লোমা, পিএইচডি সহ বিভিন্ন গবেষণার জন্য এই ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ পাওয়া যাবে বলে জানা যাচ্ছে। এমন কি, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে আইএএস, আইপিএস, ডব্লিউবিসিএস সহ যাবতীয় সিভিল সার্ভিস পরীক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই কার্ডের হাত ধরে ঋণ মিলবে বলে জানাচ্ছে সরকার। গ্যারেন্টারের ভূমিকা নেবে সরকারই।

নিম্নবিত্ত-মধ্যবিত্ত সকলের নাগালের মধ্যেই স্টুডেন্টস ক্রেডিট কার্ড

নিম্নবিত্ত-মধ্যবিত্ত সকলের নাগালের মধ্যেই স্টুডেন্টস ক্রেডিট কার্ড

সরকারি নির্দেশিকা মোতাবেক ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং পড়ার জন্যও এই ক্রেডিট কার্ডের হাত ধরে ঋণ মিলবে বলে জানা যাচ্ছে। রাজ্য ও জাতীয় স্তরের যে কোনও পরীক্ষার কোচিংয়েও এই কার্ড ব্যবহার করা যাবে। নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত সকল পরিবারের পড়ুয়ারাই এই সুবিধা পাবেন। এমনকী বিদেশে উচ্চশিক্ষার জন্যও এই কার্ডের হাত ধরে ঋণ পাওয়া যাবে বলে জানা যাচ্ছে।

 কোথা থেকে পাওয়া যাবে লোন ?

কোথা থেকে পাওয়া যাবে লোন ?

এমনকী বাংলায় বসবাসকারী যে কোনও ভারতীয় ছাত্রছাত্রী এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন বলে সরকারের তরফে ঘোষণা করা হয়েছে৷ যে কোনও কোর্স ফি, টিউশন ফি, হোস্টেল ফি, কম্পিউটার বা ল্যাপটপ কেনার খরচের জন্যও এই প্রকল্প থেকে ঋণ পাওয়া যাবে বলে জানানো হয়েছে। যে কোনও ব্যাঙ্ক, কোঅপারেটিভ ব্যাঙ্ক থেকে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লোন নেওয়া যাবে বলে জানান মুখ্যমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+