ইডিকে দেওয়া চিঠি কীভাবে শুভেন্দু অধিকারীর কাছে! মোদী-শাহকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের পথে অভিষেক

Abhishek Banerjee: দিল্লিতে যা হয়েছে সেটা ছোট্ট ট্রেলার! লক্ষাধিক মানুষকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল হবে রাজধানীতে। কলকাতায় নেমেই হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। একই সঙ্গে মোদী সরকারকেও একহাত নিলেন তিনি। পাশাপাশি আগামীকাল পাঁচ অক্টোবর রাজভবন অভিযান নিয়েও বার্তা দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমাণ্ড।

১০০ দিনের কাজের টাকা সহ একাধিক বকেয়া মেটানোর দাবিতে গত ৪৮ ঘণ্টা ধরে দিল্লিতেই পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি বুধবার রাতে কৃষিমন্ত্রকের ঘটনার সাক্ষী থেকেছে গোটা দেশ। আর এই কর্মসূচি শেষ করে বুধবার সন্ধ্যায় কলকাতায় ফিরেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।

 Abhishek Banerjee

আর কলকাতায় পা রেখেই কৃষি প্রতিমন্ত্রীর দাবি নস্যাৎ করেন তিনি। শুধু তাই নয়, বকেয়ার দাবি আন্দোলন আরও জোরদার হবে। মোদী-শাহকে চ্যালেঞ্জ জানিয়ে অভিষেকের বার্তা, পারলে আটকে দেখান। অভিষেক বলেন, দিল্লিতে যেটা হয়েছে তা ট্রেলার। দু'মাস অপেক্ষা করুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব রাজধানীতে মিছিল হবে। লক্ষাধিক মানুষ তাতে সামিল হবেন বলেও হুঁশিয়ারি।

অন্যদিকে কৃষি প্রতিমন্ত্রীর দাবি নস্যাৎ করে অভিষেক বলেন, কৃষিমন্ত্রকের সিসিটিভি ফুটেজ প্রকাশ করা উচিৎ। সমস্ত নথি যাচাই করেই মন্ত্রকে ঢুকতে দেওয়া হয়। ঘন্টার পর ঘণ্টা বসিয়ে রাখা হয়। এরপর কর্তব্যরত নিরাপত্তা আধিকারিকরা জানান, কেন্দ্রীয়মন্ত্রী পিছনের দরজা দিয়ে বেরিয়ে গিয়েছেন। আর এরপর থেকেই নানাভাবে হেনস্থা করা হয় বলে অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

শুধু তাই নয়, কীভাবে মহিলাদের গায়ের জোর দেখিয়ে দিল্লি পুলিশ তুলে দিয়েছে তা সবাই দেখেছে বলেও দাবি। তবে বকেয়ার দাবিতে আগামীকাল বৃহস্পতিবার রাজভবন অভিযান হবে বলে জানিয়েছেন অভিষেক। তাঁর কথায়, বাংলায় রাজ্যপাল কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি। তাঁর চোখ ও কান দিয়েই কেন্দ্র রাজ্যের সব খবর নেয়। তিনি ক্ষমতায় বসে বলেছেন, গণতন্ত্র ভূলুন্ঠিত, তার জন্য কোনটা ভালো, খারাপ তিনি নাকি জানেন! তাঁর এই বিশাল জ্ঞান, বুদ্ধি বলেও কটাক্ষ অভিষেকের।

অন্যদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চ্যালেঞ্জ করে অভিষেক বলেন, আগেও আমাকে আমার স্ত্রীকেও তলব করেছে। একটি মামলায় সুপ্রিম কোর্টের রক্ষাকবচ আছে, আর তাই কিছু করতে পারে না। আর তাই অন্য মামলায় ডেকে পাঠাচ্ছে। প্রমাণ থাকলে আদালতে জমা দিক। এমনকি তদন্তকারী সংস্থা অর্থাৎ ইডিকে দেওয়া চিঠি কীভাবে শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছে যাচ্ছে তা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলেও জানান অভিষেক। এমনকি এই নিয়ে কেন সিবিআই তদন্ত হবে না তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+