কালীঘাটের কাকু কতটা অসুস্থ? কেন্দ্রের হাসপাতালে সব রিপোর্ট পরীক্ষা করাতে চায় ইডি

কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রকে নিয়ে দুশ্চিন্তা ইডি আধিকারিকদের। দুমাস হয়ে গেল তিনি হাসপাতালে চিকিৎসাধীন। কেমন আছেন তিনি? তাই নিয়ে এবার উঠে পড়ে লাগলেন ইডি আধিকারিকরা। রাজ্যের সরকারি হাসপাতালে কালীঘাটের কাকুর ভর্তি হয়েছেন। সেখানেই পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা।

পরপর দুদিন হাসপাতালে গিয়ে সুজয়কৃষ্ণের শারীরিক অবস্থা খোঁজখবর নিলে ইডি আধিকারিকরা। রীতিমতো দুশ্চিন্তায় পড়েছেন তারা। এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কালীঘাটের কাকু। বুধবার রাত পর্যন্ত তারা হাসপাতালে ছিলেন। চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন তারা।

Sujaykrishna

পাশাপাশি সুজয়কৃষ্ণের শারীরিক পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টও সংগ্রহ করা হয়েছে। জানা যাচ্ছে, সেই সব রিপোর্ট কেন্দ্রীয় সরকারের অধীনে কোনও হাসপাতালের চিকিৎসকদের দেখানো হবে। প্রয়োজনীয় মতামত নিতে চাইছেন ইডি আধিকারিকরা। তারপরেই পরবর্তী পদক্ষেপ শুরু হয়ে যাবে।

দুই মাসের বেশি সময় হতে চলল। এবার সুজয়কৃষ্ণের থেকে তথ্য পাওয়া জরুরি হয়ে যাচ্ছে। কালীঘাটের কাকুর ওপেন হার্ট সার্জারি হয় গত আগস্ট মাসে। বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের পর তিনি খানিক সুস্থ হন। এরপর কলকাতার এসএসকেএম হাসপাতালে তার চিকিৎসা শুরু হয়। সেই থেকে তিনি এসএসকেএম হাসপাতালের কার্ডিওলোজি বিভাগের একটি কেবিনে ভর্তি রয়েছেন।

কিন্তু কতদিন আর তাকে থাকতে হবে? কতটা অসুস্থ হয়ে রয়েছেন সুজয়কৃষ্ণ? সেই প্রশ্ন উঠেছে। কলকাতা হাইকোর্ট তদন্তে যথেষ্ট চাপ বাড়িয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। ফলে সুজয়কৃষ্ণকে জেরা করা প্রয়োজন। সে কথা দাবি করছেন ইডি আধিকারিকরা।

জানা গিয়েছে, কিছু অডিও ক্লিপ আধিকারিকদের হাতে এসেছে ।সেখানে সুজয়কৃষ্ণের কণ্ঠস্বর রয়েছে কী না খতিয়ে দেখতে চাইছে তদন্তকারীরা। লিপস এন্ড বাউন্ডস সংস্থার কিছু সন্দেহভাজক লেনদেনের বিষয় সামনে আসছে এই অডিও ক্লিপে। সেখানে কাদের কণ্ঠস্বর রয়েছে? জানা অত্যন্ত জরুরি।

কাকু এভাবে অসুস্থ থাকলে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে না। প্রয়োজনে আদালতের দ্বারস্থ হতে হবে তদন্তকারীদের। তারই প্রয়োজনীয় পদক্ষেপ শুরু করে দিয়েছেন তদন্তকারীরা। কেন্দ্রীয় সরকারের অধীনের হাসপাতালে আগে সমস্ত রিপোর্ট পরীক্ষা করানো হবে। এরপর পদক্ষেপ করা হবে।

কতটা অসুস্থ রয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র? এসএসকেএম হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, বাইপাস অপারেশন হওয়ার পরেও কিছু শারীরিক সমস্যা রয়েছে। হৃদস্পন্দন মাঝেমধ্যে ওঠানামা করছে। এছাড়াও তার পায়ে একটি সংক্রমণ দেখা দিয়েছে। এখন পরিস্থিতি বুঝে ব্যবস্থা নিতে চাইছে ইডি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+