Vande Bharat Express: কলকাতা থেকে বন্দে ভারতে চেপে পৌঁছে যান অসম! জানুন কীভাবে
Vande Bharat Express: ভারতীয় রেলে বিপ্লব এনেছে বন্দে ভারত ট্রেন! কয়েক ঘন্টার মধ্যেই দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছানো সম্ভব হচ্ছে দেশের প্রথম সেমি বুলেট ট্রেনের চেপে। শুধু গতিতেই নয়, যাত্রী স্বাচ্ছন্দ থেকে অত্যাধুনিক সুবিধা সবেতেই বিশ্বের যে কোনও প্রথম সারির রেলকে টক্কর দিতে সক্ষম বন্দে ভারত।
শুধু তাই নয়, দেশীয় প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই ট্রেনটিকে (Vande Bharat Express) তৈরি করা হয়েছে। যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়ার সফল উদাহরণ বলাই যায়।

- Vande Bharat Express: পাঁচটি বন্দে ভারত পেয়েছে বাংলা
ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্তে বন্দে ভারতের পরিষেবা (Vande Bharat Express) শুরু হয়েছে। আগামী বছর লোকসভা নির্বাচনের আগে আরও একাধিক রুটে বন্দে ভারতের পরিষেবা শুরু হবে। আর তা চালাতে প্রস্তুতি নিচ্ছে রেলওয়ে। সেই তালিকায় বাংলারও নাম রয়েছে।
তবে ইতিমধ্যে পাঁচটি বন্দে ভারত (Vande Bharat Express) পেয়েছে বাংলা। যা হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস, হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস, হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস এবং রাঁচি-হাওড়া রুটেও আরও একটি সেমি বুলেটের পরিষেবা শুরু হয়েছে।
- Vande Bharat Express: এক নজরে টাইমটেবিল
পুজোর ছুটিতে হাওড়া থেকে ছাড়ে বন্দেভারতে (Vande Bharat Express) ওয়েলিং লিস্ট। তবে আপনি যদি কলকাতা থেকে অসম ঘুরতে যান তাহলে বন্দে ভারত বেস্ট অপশন হতে পারে। তবে এক্ষেত্রে দুবার ট্রেন বদল করতে হবে। এক নজরে জেনে নেওয়া যাক দুটি ট্রেনের (Vande Bharat Express) টাইমটেবিল কি রয়েছে?
- হাওড়া (HWH)-নিউ জলপাইগুড়ি (NJP) বন্দে ভারতটি (Vande Bharat Express) হাওড়া থেকে সকাল ৫টা ৫৫ মিনিটে ছাড়ে। আর দুপুর ১৩ টা ২৫ মিনিটে এনজেপি পৌঁছে দেয়। ৭ ঘণ্টা ৩০ মিনিটে হাওড়া থেকে এনজেপির মধ্যে যাতায়াত করে দেশের প্রথম সেমি বুলেট ট্রেনটি। এই ট্রেনের এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া ২৮১৫ টাকা। তবে ট্রেনে এসি চেয়ার কারের একটি টিকিটের দাম ১৫৬৫ টাকা।
- অন্যদিকে নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) ইতিমধ্যে চালু হয়েছে। এই ট্রেনটি জলপাইগুড়ি থেকে ছাড়ে সকাল ৬টা ১০ মিনিটে। গুয়াহাটি পৌছয় ১১ টা ৪০ মিনিটে। আবার গুয়াহাটি থেকে বিকেল ৪.৩০ টায় ছাড়ে এবং ১০ টায় নিউ জলপাইগুড়ি পৌঁছয়। ভারতের প্রথম সেমি বুলেটে এই রুটে চেয়ারকারে যাত্রা করতে লাগে ১০৭৫ টাকা। এক্সিকিউটিভ ক্লাসে লাগে ২২০৫ টাকা।
ফলে কলকাতা থেকে গুয়াহাটি বন্দে ভারতে (Vande Bharat Express) যাত্রা করতে হলে একদিন এনজেপিতে রাত কাটাতে হবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications