Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Cyclone Midhili: সুন্দরবন এলাকায় কতটা প্রভাব ফেলবে ঘূর্ণিঝড় মিধিলি? কমলা সতর্কতা জারি ইতিমধ্যেই

শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় মিধিলি ক্রমশ স্থলভাগের দিকে এগিয়ে আসছে। বাংলাদেশের খেপুপাড়ায় এই ঘূর্ণিঝড় মিধিলি আছড়ে পড়ার সম্ভাবনা আছে। এদিকে পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা দুই জেলায় চূড়ান্ত সতর্কতা জারি করেছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে জেলায়।

প্রশাসনের তরফ থেকে নজরদারি শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকেই ঝোড়ো হাওয়া বইছে জেলাগুলির উপর দিকে৷ বেলা যত বাড়বে, তত বাড়বে ঝোড়ো হাওয়ার দাপট। আর সেখানেই ভয় বাড়ছে উপকূলের কাছে থাকা বাসিন্দাদের। সমুদ্র কতটা ফুঁসে উঠবে? ঝড়ের প্রভাব কতটা পড়বে?

Cyclone Midhili

দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ অঞ্চল সবসময়ই ঝড়ের আতঙ্কে থাকে৷ আয়লা পরবর্তী সময় থেকে আতঙ্ক তাড়া করে বেড়ায়। আম্ফান ও যশের ভয়াল স্মৃতি রীতিমতো এখনও কাঁপিয়ে দিয়ে যায়। সব ভাসিয়ে নিয়ে গিয়েছিল ভয়াল অতি প্রবল ঘূর্ণিঝড়। নদীর বাঁধ সব ভেঙে যায়। ভেসে গিয়েছিল বাড়িঘর, মাঠের ফসল।

এবার কতটা ক্ষতি হতে পারে? কতটা প্রভাব পড়বে সেইসব ঘূর্ণিঝড় বিধ্বস্ত অঞ্চলগুলিতে? সেই প্রশ্ন উঠেছে৷ দক্ষিণ ২৪ পরগনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। সুন্দরবনকে ছুঁয়ে বাংলাদেশের খেপুপাড়া এলাকায় মিধিলি আছড়ে পড়তে পারে। তার প্রভাব কতটা দক্ষিণ ২৪ পরগনার উপকূল এলাকায় পড়বে? সেই দুশ্চিন্তা চলছে প্রশাসনের মধ্যে।

জানা গিয়েছে, আজ শুক্রবার দুপুর ৩ টের পর থেকে ঝোড়ো হাওয়ার দাপট বাড়বে। ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে বইবে হাওয়া। শনিবার বেলা পর্যন্ত এই ঝোড়ো হাওয়ার প্রভাব থাকবে। বৃষ্টির পরিমাণও বাড়তে পারে৷ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। অতি ভারী বৃষ্টিও হতে পারে কিছু এলাকায়।

নামখানা, বাসন্তী, ক্যানিং, ঝড়খালি, কাকদ্বীপ, সন্দেশখালি, সাগর, মৌসুনি দ্বীপ এলাকায় প্রভাব পড়তে পারে। এই কথা মনে করা হচ্ছে। দমকা হাওয়ার বেগ বাড়ছে। ক্রমে কালো মেঘে ঢেকে যাছে আকাশ। এই জেলার মৎস্যজীবীদেরও ফিরিয়ে আনা হয়েছে। নামখানা, ফ্রেজারগঞ্জ এলাকায় ফিরে এসেছেন তারা। বেঁধে রাখা হচ্ছে বিশাল বিশাল ট্রলারগুলি।

সুন্দরবন এলাকার মানুষদের মধ্যে চাপা আতঙ্ক। প্রশাসনও কড়া নজরদারি রেখেছে। পরিস্থিতি বুঝে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই কথা জানানো হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+