বনধে কতটা প্রভাব রাজ্যে? দুয়ারে রেশন প্রকল্প চালু রাখতে নজর রথীন ঘোষের
অনির্দিষ্টকালের জন্য রেশন পরিষেবা ধর্মঘট শুরু হয়েছে গোটা দেশে। বাংলাতেও সেই ধর্মঘটের প্রভাব দেখা গিয়েছে। মঙ্গলবার রাজ্যের বিভিন্ন জেলার একাধিক রেশন দোকান খোলেনি। অল ইন্ডিয়া ফেরার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন এই বনধের ডাক দিয়েছেন।
যদিও রাজ্যে এই বনধের বিরোধিতা করছেন ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার্স অ্যাসোসিয়েশন। মঙ্গলবার সকাল থেকেই বিক্ষিপ্তভাবে এই বনধের প্রভাব দেখতে পাওয়া গেল। রাজ্যে দুয়ারে রেশন পরিষেবা চলে। সেই পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যাতে কোনও সমস্যা না হয়। সেই দিকেও নজর রাখা হচ্ছে।

রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বিষয়টির দিকে নজর রাখছেন। মানুষ যাতে খাদ্য সামগ্রী পান, যাতে পরিষেবা সচল রাখা যায়, সেই দিকে চেষ্টা করা হচ্ছে। বনধের সম্পূর্ণ প্রভাব বাংলায় পড়বে না। এমনই মনে করছেন রাজ্যের খাদ্যমন্ত্রী।
সোমবার রাজ্যে রেশন দোকান বন্ধ থাকে। মঙ্গলবার সকাল থেকে কী হবে, কতটা প্রভাব পড়বে? তাই নিয়ে চর্চা শুরু হয়৷ বাঁকুড়া, দুই মেদিনীপুর,,হাওড়া, হুগলি সহ রাজ্যের বহু জেলাতেই রেশন দোকান বন্ধ ছিল এদিন। রাজ্যে অল ইন্ডিয়া ফেরার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের আওতাভুক্ত রেশন দোকানের সংখ্যা ২০ হাজারের বেশি।
অন্য দিকে, এমআর ডিলার্স অ্যাসোসিয়েশনের আওতায় রয়েছে প্রায় ১৯ হাজার দোকান। এখন এই সংগঠনের রেশন মালিকরা দোকান টানা খোলা রাখবেন। পরিস্থিতি মোকাবিলা রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুয়ারে কর্মসূচিও ওইসব এলাকায় চলবে বলে জানানো হয়েছে।
রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানিয়েছেন, পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। মঙ্গলবার সম্পূর্ণ পরিষেবা বন্ধ হওয়ার কোনও খবর পাওয়া যায়নি। আন্দোলনকারীদের দাবিগুলিকেও সংবেদনশীল মনোভাব দিয়ে দেখা হচ্ছে। সাধারণ মানুষকে বিব্রত করে আন্দোলনের বিপক্ষেই মত খাদ্যমন্ত্রীর।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications