জেরায় সিবিআইকে কতটা বলেছেন পর্ষদ সভাপতি? তথ্য যাচাই করছেন তদন্তকারীরা

তদন্তকারীরা যা জানতে চেয়েছেন, সবকিছুই বলা হয়েছে। বর্তমান পর্ষদ সভাপতি গৌতম পাল এ কথাই জানিয়েছেন। ৫ ঘন্টা সিবিআইয়ের জেরার সামনে ছিলেন তিনি। বুধবার রাত সাড়ে ১১ টার কিছু আগে সিবিআই অফিস থেকে তিনি বার হন।

আগের প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য এখন জেলে। তার আমলে টেট পরীক্ষায় বড় দুর্নীতি হয়েছিল। এই অভিযোগ এখন আদালতে বিচারাধীন। ওই টেটের আসল উত্তরপত্র নষ্ট করা হয়েছে। এই অভিযোগও উঠেছে। আদালতে ডিজিটাল প্রতিনিধি জমা দেওয়া হয়েছিল। কিন্তু আসলে সেইসব ডিজিটাল প্রতিলিপি নয়। এ কথা জানা গিয়েছে।

Gautam Pal

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বুধবারই নির্দেশ দিয়েছিলেন সন্ধে ছটা নাগাদ গৌতম পালকে সিবিআই জেরার মুখোমুখি হতে হবে। সেই মতো সন্ধ্যা ছটার আগেই নিজাম প্যালেসে গৌতম পাল পৌঁছে গিয়েছিলেন। তারপর দীর্ঘ সময় ধরে চলেছে জেরা। কোন কোন প্রশ্নের সামনে পড়তে হয়েছে গৌতম পালকে? আর তিনি কতটা জবাব দিয়েছেন? এই প্রশ্ন এখন ঘুরছে ওয়াকিবহাল মহলে।

আদালতে টেক্সট file প্রতিলিপি জমা করা হয়েছে এগুলি বিকৃত করা যায় তাই নিয়ে রীতিমত চর্চা শুরু হয়ে গিয়েছিল পর্ষদের সভাপতি ও উপসচিব ওই টেক্সট ফাইলগুলিকেই ডিজিটাল ফাইল বলে দাবি করে আসছিলেন তাই নিয়ে আরো চর্চা শুরু হয়েছে তাহলে কি মানিক ভট্টাচার্যের কর্মকাণ্ড এখনো ঢাকার চেষ্টা চলছে

পর্ষদ টেট পরীক্ষা নিয়ে কতটা তথ্য লুকানোর চেষ্টা করছে আসল সত্য কি সামনে প্রকাশ পাবে এই প্রশ্ন বারবার উঠে আসছে রীতিমতো তেরে ফুড়ে উঠেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবিলম্বে গৌতম কালকে সিবিআই জেরার সামনে যেতে হবে একথা নির্দেশ দেন তিনি তদন্তে কোনরকম অসহযোগিতা করা যাবে না প্রয়োজন হলে সিবিআই তাকে হেফাজত নিতে পারে একথাও পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন বিচারপতি

তিনি যা জানেন, সিবিআই আধিকারিকরা যা প্রশ্ন করেছেন, সবই বলা হয়েছে। সাংবাদিকদের কাছে এই কথাই জানিয়েছেন বর্তমান পর্ষদ সভাপতি গৌতম পাল। তার দেওয়া বয়ান কতটা যুক্তিসঙ্গত? তাও তথ্য তালাশ করতে শুরু করে দিয়েছে সিবিআই। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কাছে সেই সব তথ্য জমা দেওয়া হবে। পুজোর পর এই মামলা গতি পেতে পারে। এমনই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+