Jyotipriya Mallick: বাকিবুরকে কতটা সুবিধা পাইয়ে দিয়েছিলেন জ্যোতিপ্রিয়? জেরায় সহযোগিতা করবেন মন্ত্রী?
ইডির জেরার মুখোমুখি হয়েছেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতি থেকে বাকিবুর রহমান প্রসঙ্গ, একাধিক প্রশ্ন তার সামনে রাখা হয়েছে। শুধু তাই নয়, বহু জায়গা থেকে পাওয়া গিয়েছে তথ্য। সেই সব তথ্যের উপরেও প্রশ্ন সাজানো হয়েছে।
জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ হলেন অমিত দে। পরপর চার দিন তাকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে। তার থেকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্য জানার চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এছাড়াও মন্ত্রীর প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাসকেও জেরার জন্য ডাকা হয়েছে। মঙ্গলবার অমিত দে ও অভিজিৎ দাসকে দীর্ঘ সময় জেরা করা হয়েছে বলে খবর।

ধারাবাহিকভাবে দুজনের থেকে তথ্য নিচ্ছেন তদন্তকারীরা। অমিত দে মন্ত্রীর পরিচিত। তিনি কোনওভাবেই জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্ত সহায়ক নন। তিনি একই পাড়ার বাসিন্দা ছিলেন। সোমবার এ কথা সাংবাদিকদের সামনে অমিত দাসকে বলতে শোনা গিয়েছে। অভিজিৎ দাস দীর্ঘ সময় জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্ত সহায়ক ছিলেন। তার কাছ থেকে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। এ কথাই মনে করা হচ্ছে।
দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করার সম্ভাবনাও তৈরি হয়েছে। তাদের হাওড়া ও নাগেরবাজারের ফ্ল্যাটে দীর্ঘ তল্লাশি অভিযান চালিয়েছিলেন ইডির তদন্তকারীরা। একাধিক নথি তাদের বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছে। সেই কারণেই তাদের মুখোমুখি জেরা করানো হতে পারে। এই আশঙ্কা করা হচ্ছে।
বাকিবুর রহমানের সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠতা কতটা? মন্ত্রী এই ব্যবসায়ীকে কতটা সুযোগ-সুবিধা পাইয়ে দিয়েছিলেন? মন্ত্রীর দৌলতে কতটা ব্যবসা বাড়িয়েছিলেন বাকিবুর? এইসব প্রশ্ন উঠেছে। জ্যোতিপ্রিয় মল্লিককে সাধারণভাবেই প্রশ্নের সামনে পড়তে হচ্ছে। ১০ দিন ইডির হেফাজতে থাকবেন রাজ্যের বনমন্ত্রী। এই ১০ দিনে ধারাবাহিক জেরা চলবে। সেই বিষয় পরিষ্কার বোঝা যাচ্ছে।
মন্ত্রী ঘনিষ্ঠদের থেকে তথ্য পেতে চাইছেন তদন্তকারীরা। খাদ্য দফতরে অমিত দের চাকরি মন্ত্রীর সুপারিশে হয়েছিল। এই কথা অমিত দে নিজে জানিয়েছেন। অমিত দের কাছে একাধিক তথ্য থাকবে। এমন মনে করছেন তদন্তকারীরা। জ্যোতিপ্রিয় মল্লিক তদন্তে কতটা সহযোগিতা করবেন? কতটা যথাযথ তিনি উত্তর দেবেন? সেই সংশয় থাকছেই।
বাড়িতে তল্লাশির সময় মন্ত্রীকে জেরা করা হয়েছিল। জেরার সময়ে তিনি কোনওরকম সহযোগিতা করেননি। একথাও আদালতে জানিয়েছিল ইডি। ফলে হেফাজতে থাকাকালীন কতটা সহযোগিতা মন্ত্রী করবেন? প্রশ্ন থাকছেই।












Click it and Unblock the Notifications