'মমতা বন্দ্যোপাধ্যায় অবাক করে দিয়েছিলেন আমাকে', তৃণমূলের অন্দরের কোন গোপন কথা ফাঁস করলেন মুনমুন

বাঁকুড়া কেন্দ্রে তিনি ৮ বারের বাম সাংসদ বাসুদেব আচারিয়াকে ২০১৪ সালের লোকসভা নির্বাচন জিতে নেন । আর এবার মুনমুন সেনের সামনে আসানসোলের প্রথমবারের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ো। দুই তারকা

বাঁকুড়া কেন্দ্রে তিনি ৮ বারের বাম সাংসদ বাসুদেব আচারিয়াকে ২০১৪ সালের লোকসভা নির্বাচন জিতে নেন । আর এবার মুনমুন সেনের সামনে আসানসোলের প্রথমবারের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ো। দুই তারকা প্রার্থীর হাইভোল্টেজ লড়াই নিয়ে আপাতত জমজমাট আসানসোল কেন্দ্র। আর এক সর্বভারতীয় চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ভোট যুদ্ধের আগে তৃণমূলের প্রার্থী তালিকা থেকে বিজেপি -তৃণমূল রাজনীতি নিয়ে একাধিক মন্তব্য করেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ মুনমুন সেন।

'আমি চমকে গিয়েছিলাম'

'আমি চমকে গিয়েছিলাম'

তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন,' আমার কোনও ধারণাই ছিল না... এটা আমার আত্মবিশ্বাসের বিষয়। আমার নাম কোনও তালিকায় ছিলনা। এরপর উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) এসে আসানসোলের নাম বলেন। আমি অবাক হয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম আমি বাঁকুড়ায় কাজ করব।'

প্রসঙ্গ বাবুল সুপ্রিয়ো

প্রসঙ্গ বাবুল সুপ্রিয়ো

সাক্ষাৎকারে মুনমুন সেন বলেন , 'আমার মনে হয় না উনি আমার প্রধান প্রতিদ্বন্দ্বি। ওঁর পার্টি আমার প্রতিপক্ষ। তবে যখন বাঁকুড়ার মতো জায়গা থেকে ৯ বারের সাংসদকে হারিয়ে জিতে এসেছেন তখন কোনও গায়ক বা অন্য কাউকে নিয়ে চিন্তার কিছু নেই।'

রিয়া ও রাইমা কি আসবেন প্রচারে?

রিয়া ও রাইমা কি আসবেন প্রচারে?

মুনমুন সেন রিয়া রাইমার প্রসঙ্গ শুনে জানান, ওঁরা দুজনেই খুব ব্য়স্ত। মায়ের হয়ে প্রচারে আসবার জন্য তাঁদের অনেকবার করে 'অনুরোধ' করতে হচ্ছে বলে মজা করেন মুনমুন সেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+