কলকাতার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ক’টিতে কন্টেইনমেন্ট জোন রয়েছে! উদ্বেগ বাড়ছে করোনায়

কলকাতার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ক’টিতে কন্টেইনমেন্ট জোন! উদ্বেগ বাড়ছে করোনায়

গোটা দেশে তো বাড়ছেই, বাংলাতেও বেশ ছড়াচ্ছে করোনা ভাইরাস সংক্রমণ। আবার বাংলার মধ্যে সবথেকে আতঙ্কের হয়ে উঠেছে মহানগর কলকাতার পরিস্থিতি। কলকাতায় দিন দিন বেড়েই চলেছে করোনা আক্রান্ত রোগী, বাড়ছে মৃত্যু। আর তার সঙ্গে পাল্লা দিয়ে কনটেইনমেন্ট জোন হয়েছে গিয়েছে কলকাতার বিস্তীর্ণ অঞ্চল।

কলকাতায় কন্টেইনমেন্ট জোন

কলকাতায় কন্টেইনমেন্ট জোন

সোমবার কলকাতা পুলিশ জানিয়েছে কলকাতায় কন্টেইনমেন্ট জোনের সংখ্যা ৩৩৮টি বর্তমানে। মাঝে একটু কমলেও তা আবার বেড়েছে। পুলিশ তাঁদের নিজস্ব টুইটার অ্যাকাউন্টে অ্যাকাউন্টে সমসস্ত কন্টেইনমেন্ট জোনের তালিকা প্রকাশ করেছে। সেখানেই মোট ৩৩৮টি কন্টেইনমেন্ট জোনের নাম রয়েছে।

কলকাতার কতগুলি ওয়ার্ডে কন্টেইনমেন্ট জোন

কলকাতার কতগুলি ওয়ার্ডে কন্টেইনমেন্ট জোন

কলকাতায় মোট ১৪৪টি ওয়ার্ড। তার মধ্যে ১১৩টি ওয়ার্ডেই রয়েছে কন্টেইনমেন্ট জোন। আবার ১ থে্কে ৬৯ নম্বর ওয়ার্ডের মধ্যে মাত্র একটি ওয়ার্ড ফাঁকা রয়েছে, যেখানে কোনও কন্টেইনমেন্ট জোন নেই। বাকি ৬৮টি ওয়ার্ডেই রয়েছে কন্টেইনমেন্ট জোন।

কোন জোনে ক’টি জেলা

কোন জোনে ক’টি জেলা

কলকাতা ছাড়াও আরও তিনটি জেলা রোড জোনে রয়েছে। সেগুলি হল হাওড়া, উত্তর ২৪ পরগনা ও পূর্বমেদিনীপুর। রাজ্যের ১১টি জেলা রয়েছে অরেঞ্জ জোনে। বাকি আটটি জেলা গ্রিন জোনে রয়েছে। গ্রিন জোনে সংক্রমণ নেই। অরেঞ্জ জোনে রয়েছে বেশ কিছু সংক্রমণ।

জেলায় ক’টি কন্টেইনমেন্ট জোন

জেলায় ক’টি কন্টেইনমেন্ট জোন

কলকাতায় যেমন ৩৩৮টি এলাকা কন্টেইনমেন্ট জোনে রয়েছে, তেমনই হাওড়া ও উত্তর ২৪ পরগনাতেও রয়েছে অজস্র কনটেইনমেন্ট জোন। হাওড়ায় ৭৬টি এলাকা রয়েছে কন্টেইনমেন্ট জোনে। উত্তর ২৪ পরগনায় কন্টেইনমেন্ট জোন রয়েছে ৯২টি এলাকায়। এগিয়ে বাংলা ওয়েবসাইটে জেলাভিত্তিক কন্টেইনমেন্ট জোনের তালিকা দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+