কত মামলায় অভিযুক্ত আরাবুল ইসলাম? দ্রুত জানাতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট
ভাঙড়ের 'তাজা নেতা' আরাবুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে? নতুন নতুন মামলায় তাকে যুক্ত করা হচ্ছে? ফের এই অভিযোগ আরও জোরালোভাবে আদালতে দাবি করা হল।
বেশ কয়েক মাস ধরেই গ্রেফতার হয়ে জেলবন্দি আরাবুল ইসলাম। তৃণমূলের বিধায়ক তথা ওই এলাকার নেতা শওকত মোল্লার বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে৷ পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তোলা হয়েছে।

কলকাতা হাইকোর্টে এই বিষয়ে মামলা দায়ের করেছে আরাবুলের স্ত্রী জাহানারা বিবি। লোকসভা নির্বাচনের আগে তার স্বামীকে মিথ্যা মামলায় গ্রেফতার করে রাখা হচ্ছে৷ আজ মঙ্গলবার কলকাতা হাইকোর্টে মামলার শুনানি ছিল।
গত সোমবার বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এই মামলা উঠেছিল৷ বিচারপতি রাজ্যের কাছে জানতে চেয়েছিলেন, আরাবুল ইসলামের বিরুদ্ধে কত মামলা দায়ের হয়েছে? কত চার্জশিট পেশ করা হয়েছে? আট দিন সময় দেওয়া হয়েছিল৷ আজ ফের এই মামলার শুনানি হয়।
সব তথ্য এদিন পুলিশ আদালতে পেশ করতে পারেনি৷ সেই নিয়ে প্রশ্ন উঠেছে৷ আদালত নির্দেশ দেওয়ার পরও কেন সব তথ্য পেশ করা গেল না? পুলিশকে নির্দেশ, কত মামলায় অভিযুক্ত আরাবুল ইসলাম, সোমবার জানাতে হবে কলকাতা পুলিশকে।
আরাবুল ইসলামের আইনজীবী জানিয়েছেন, পুলিশ হেফাজতে রেখেই একের পর এক মামলায় মক্কেলকে যুক্ত করা হচ্ছে। গত কালও নতুন মামলায় যুক্ত করা হয়েছে। যদিও এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে মন্তব্য করা হচ্ছে না।
আরাবুলের গ্রেফতারী প্রসঙ্গে তৃণমূল দলও কোনও কথা বলছে না। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে কয়েক বার আরাবুলের গ্রেফতার হওয়া নিয়ে বার্তা দিয়েছিলেন। কিন্তু তার পক্ষে তিনি সওয়াল করেননি৷ তাহলে আরাবুল ইসলামের উপর থেকে নেত্রীর হাত কি সরে গিয়েছে? সেই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।












Click it and Unblock the Notifications