কালীপুজোয় অরূপ-ববিকে পাশে নিয়ে ঘরোয়া মেজাজে মমতা,পার্থ বসলেন দূরে! দেখুন ভিডিও

প্রশাসনিক সভা হোক বা দলীয় সভা, তাঁর দাপট সর্বত্র সমান। রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপটে বহুবার তাঁর প্রতিবাদী ভঙ্গিমা দেখা গিয়েছে, বহু সাংস্কৃতিক অনুষ্ঠানে দেখা গিয়েছে এক্কেবারে তাঁর বিপরীত রূপ।

প্রশাসনিক সভা হোক বা দলীয় সভা, তাঁর দাপট সর্বত্র সমান। রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপটে বহুবার তাঁর প্রতিবাদী ভঙ্গিমা দেখা গিয়েছে, বহু সাংস্কৃতিক অনুষ্ঠানে দেখা গিয়েছে এক্কেবারে তাঁর বিপরীত রূপ। তবে, গতকাল কালীঘাটের বাড়ির কালীপুজোয় যেন এক্কেবার 'ঘরের মেয়ে'হিসাবে উঠে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রীকে এদিন দেখা যায় আটপৌড়ে শাড়িতে, ঠিক যেন পাশের বাড়ির চেনা পরিচিত কেউ! আর এভাবেই তিনি বাড়িক অতিথি , আত্মীয় , পরিজন, বন্ধুদের মধ্যে মিশে গেলেন কালীপুজোর আনন্দে।

আরতির প্রদীপ নিয়ে এগিয়ে গেলেন..

হাতে আরতির প্রদীপ নিয়ে নিজেই এগিয়ে গেলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। চারিদিকে মানুষের ঢল প্রদীপের 'তাপ' নেওয়ার জন্য। ভিড় উপচে পড়ছে, নিরাপত্তারক্ষীদের সেই ভিড় সামলাতে বেশ বেগ পেতে হচ্ছে। তবে সেই সবের তোয়াক্কা না করে আর চার পাঁচজন বাঙালির মতো বাড়ির কালীপুজোয় মেতে ঘরোয়া মেজাজে পাওয়া গেল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে।

ববি-অরূপকে পাশে ডেকে নিলেন মমতা!

বাড়ির পুজোয় তিনি এক্কেবারে অন্যরকম। হোম-এ যখন ব্যস্ত ভাইপো অভিষেক, তখন তা কাছ থেকে তদারকি করছিলেন মমতা। তারই মধ্যে ফিরহাদ হাকিমকে পাশে নিয়ে বসলেন তিনি। একটু দূরে অরূপ বিশ্বাসকে দেখতে পেয়েই ডেকে নিলেন। তবে, এদিন একটু দূরের চেয়ারে দেখা গেল তৃণমূল মহাসচিব তথা রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে।

কাঁসর বাজাচ্ছেন অভিষেক!

বাড়ির পুজোয় একদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে পুজোর ব্য়স্ততায় দেখা গেল অভিষেককে।

অঞ্জলিতে মমতা

পরম্পরা ঐতিহ্য় মেনে এদিন বাকি সকলের সঙ্গে অঞ্জলি দেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই মুহূর্তও ধরা পড়েছে ভিডিওতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+