অর্জুনকে মাত দিতে অভিষেক-মমতাকে নিয়ে কোন রণনীতি তৃণমূলের! জমজমাট ভাটপাড়ার ভোটযুদ্ধ

সদ্য দলত্যাগী নেতা অর্জুন সিংকে নিয়ে রীতিমত যুদ্ধং দেহি মেজাজে তৃণমূল। ইতিমধ্যেই উত্তর ২৪ পরগনার জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক সদর্পে ঘোষণা করে দিয়েছেন ভাটপাড়াকে তিনি 'সন্ত্রসমুক্ত' করবেন।

সদ্য দলত্যাগী নেতা অর্জুন সিংকে নিয়ে রীতিমত যুদ্ধং দেহি মেজাজে তৃণমূল। ইতিমধ্যেই উত্তর ২৪ পরগনার জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক সদর্পে ঘোষণা করে দিয়েছেন ভাটপাড়াকে তিনি 'সন্ত্রসমুক্ত' করবেন। আর তৃণমূল সেখানে ফের একবার জমি পোক্ত করতে ২ হেভিওয়েট নেতাকে নামাচ্ছে । সঙ্গে থাকছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

অর্জুনকে মাত দিতে অভিষেক-মমতাকে নিয়ে কোন গেমপ্ল্যানে তৃণমূল! জমজমাট ভাটপাড়ার ভোটযুদ্ধ

ভোট প্রচারে কাঁকিনাড়ার সভা থেকে জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়ে দিয়েছেন ভাটপাড়ায় দলীয় সভা করতে আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ভাটপাড়ায় ঘাসফুলের দূর্গ পোক্ত করতে আসতে চলেছেন মেদিনীপুরের দাপুটে তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে অর্জুনের বিরুদ্ধে সুর চড়াতে বিশেষ সভাও করতে চলেছেন শুভেন্দু। এছাড়াও ব্য়ারাকপুর কেন্দ্রে প্রচারে থাকবেন স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্জুনের বিরুদ্ধে এদিন তোপ দেগে জ্যোতিপ্রিয় মল্লিকের দাবি, ভাটপাড়া পুরসভায় কর্মীদের সকলের বকেয়া টাকা এবার মিটিয়ে দেওয়া হবে।

এক সময়ের সহযোদ্ধা অর্জুন সিং এর বিরুদ্ধে ভাটপাড়ার প্রচারে এসে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের দাপুটে নেতা জ্যোতিপ্রিয় মল্লিক জানান, 'ভাটপাড়া মানে অর্জুন সিং' এই ধারণা বদলাতে হবে.। আর এই ধারণা বদলাতে পারবেন একমাত্র তৃণমূল কর্মীরাই। আর ভোটের দামামা বাজতেই , অর্জুনের দলত্যাগের পর এবার কোমরবেঁধে ভাটপাড়ায় গড় ধরে রাখতে মরিয়া তৃণমূলের প্রথমসারির নেতৃত্ব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+