Kunal Ghosh: কত দিন মুখ্যমন্ত্রী থাকবেন মমতা? তারপর কে সেই চেয়ারে? ভবিষ্যৎ বাণী করলেন কুণাল

তৃণমূল কংগ্রেসের শাসন বাংলায় থাকছে। মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কতদিন থাকবেন? আর তারপরে সেই চেয়ারে কে বসবেন? কার্যত ভবিষ্যৎ বাণী করলেন কুণাল ঘোষ। তাই নিয়ে রাজ্য রাজনীতিতেও শুরু হয়েছে চর্চা।

বিরোধীদেরও আক্রমণ করেছেন তৃণমূলের মুখপাত্র। দল ভাঙিয়ে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করবে বিরোধীরা। কিন্তু কোন লাভ হবে না। বাংলায় মুখ্যমন্ত্রী হিসেবে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উত্তরসূরী কে হবেন? তাই নিয়েও বক্তব্য রেখেছেন কুণাল ঘোষ।

Kunal Ghosh

আর কতদিন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার সামলাতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়? ইতি উতি প্রশ্ন ঘোরাফেরা করে। সম্প্রতি হাঁটুর সমস্যায় বেশ কিছুদিন বাড়িতে ছিলেন তিনি। তাহলে কি এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন? তৃণমূল কংগ্রেসের প্রধান হিসেবেও কি এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে? এই প্রশ্ন চর্চায়।

কুণাল ঘোষ রীতিমতো ভবিষ্যৎবাণী করে ফেললেন। তৃণমূল কংগ্রেস কখনওই রাজ্যের ক্ষমতা থেকে সড়ছে না। তারা মানুষের ভোটে জয় পেয়ে প্রতি পাঁচ বছর অন্তর ফিরে আসবে। এমনই বক্তব্য কুণাল ঘোষের কথা থেকে বেরোচ্ছে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী হিসেবে সময়কালও জানিয়েছেন কুণাল।

সামনেই ২০২৪ সাল। ২০৩৬ সাল পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাওয়া যাবে। অর্থাৎ আগামী দু'বারের মুখ্যমন্ত্রী পদেও মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন। ২০২৬ ও ২০৩১ সালের বিধানসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেস জয়ী হয়ে সরকার গঠন করবে। এমনই দাবি করছেন কুণাল ঘোষ।

২০৩৬ সাল পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাবেন। এরপর তার ব্যাটন যাবে দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। পরবর্তীকালে অভিষেক রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন। এমনই বার্তা দিয়েছেন কুণাল।

রবিবার চুঁচুড়ায় বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে এসে তৃণমূল কংগ্রেস মুখপাত্র এই বার্তা দিয়েছেন। রাজ্য বিজেপিকে নিয়ে কুণালের কটাক্ষ, বিজেপি আগে ঠিক করুক আরএসএস বিজেপি নাকি সিবিআইডি থেকে বাঁচতে যাওয়া দল বদলু বিজেপি? শুভেন্দু বিজেপি না সুকান্ত বিজেপি? সুকান্ত বিজেপি না দিলীপ বিজেপি?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+