শীত আসতে আর কত দেরি? কেমন থাকছে বাংলার আবহাওয়া!
নভেম্বর মাসের প্রথম সাত দিন কেটে গিয়েছে। শীত কমে বাংলায় আসবে? সেই চর্চা হচ্ছে। রাত বাড়লে ঠান্ডার একটা আবেশ আসছে ঠিকই। দিনের বেলা তেমনই থাকছে অস্বস্তি। মাঝেমধ্যে ঘামও দেখা দিচ্ছে। এবারও কী বাংলা থেকে শীত দূরে রয়েছে?
বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনাচ্ছে। উত্তর - পূর্ব বঙ্গোপসাগর, আন্দামান সাগর সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার অপেক্ষা৷ তার জেরে বাংলায় তেমন কোনও প্রভাব পড়বে না ঠিকই৷ কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গে জলীয় বাষ্পের উপস্থিতি দেখা যাচ্ছে।

আবহাওয়া দফতর জানাচ্ছে, বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ কমতে থাকলেই আবহাওয়ার বদল হবে। সম্পূর্ণভাবে জলীয় বাষ্প কাটতে এখনও কম করে সাত দিনের অপেক্ষা৷ আগামী ১৫ তারিখ নাগাদ বাংলায় শীতের আমেজ অনুভব করা যাবে। তাহলে কি তার আগে তাপমাত্রার পতন হবে না?
হাওয়া অফিস জানাচ্ছে, তাপমাত্রা বাংলায় ধীরে ধীরে নামবে। আজ শুক্রবার ও আগামী কাল শনিবার জলীয় বাষ্পের পরিমাণ কিছুটা কমবে। সোমবার থেকে রাজ্যে শুকনো আবহাওয়ার অবস্থান বোঝা যাবে। সন্ধের পর থেকেই শিরশিরানি বাড়বে। রাতের পর থেকে ঠান্ডার আমেজ মালুম হবে।
পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা নামতে শুরু করবে। কুয়াশার পরিমাণও বাড়বে। রাত ও ভোরের দিকে কুয়াশার পরিমাণ দেখা যাবে। তবে বৃষ্টির সম্ভাবনা এখন আর কোথাও নেই৷ রবিবার বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা জেলায়।
উত্তরবঙ্গেও আবহাওয়ার খুব একটা বড় বদল হবে না। তবে আগামী তিন দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে উপরের অংশের জেলাগুলিতে। সোমবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও শুকনো আবহাওয়া দেখা যাবে। আরও এক সপ্তাহ পর থেকে তাপমাত্রার ধারাবাহিক পতন দেখা যাবে। এই অনুমান করা হচ্ছে।
শহর কলকাতাতে খুব একটা বদল হচ্ছে না তাপমাত্রা। ভোরের দিকে হালকা কুয়াশা থাকছে। শনিবার তাপমাত্রা সামান্য কমবে। সোমবার থেকে তাপমাত্রা আরও খানিকটা নামার সম্ভাবনা আছে।












Click it and Unblock the Notifications