Weather News: শুক্রবারের পরে আবহাওয়া বড় পরিবর্তন! বড়দিনের আগে কেমন থাকতে চলেছে বাংলার জেলাগুলির আবহাওয়া

পরপর দুদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গার তাপমাত্রা কিছুটা বৃদ্ধির পরে এদিন ফের ন্যূনতম তাপমাত্রা হ্রাস হয়েছে। তবে সপ্তাহ শেষে বড় দিনের আগে তাপমাত্রা ঠিক কতটা কমবে তা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। কেননা আবহাওয়া দফত

পরপর দুদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গার তাপমাত্রা কিছুটা বৃদ্ধির পরে এদিন ফের ন্যূনতম তাপমাত্রা হ্রাস হয়েছে। তবে সপ্তাহ শেষে বড় দিনের আগে তাপমাত্রা ঠিক কতটা কমবে তা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে।

কেননা আবহাওয়া দফতর জানিয়েছে বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। যে কারণে তাপমাত্রা ফের বৃদ্ধির সম্ভাবনা।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২২ ডিসেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে দার্জিলিং-এর কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় আগামী দুদিন হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। এছাড়া আগামী ৪-৫ দিন উত্তরবঙ্গের রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২২ ডিসেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সর্বত্র আবহাওয়াও শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। এছাড়া আগামী ৪-৫ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন সকালে কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকলেও কোথাও কোথাও সামান্য কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ও ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সোমবার এই তাপমাত্রা ছিল ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ।

শুক্রবার থেকে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা

শুক্রবার থেকে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা

আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। সেই কারণে দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প ঢুকবে। প্রভাব কমবে উত্তরে হাওয়ার। যার জেরে বড় দিনের সময় তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত পরিস্থিতি একইরকমের থাকলেও, তারপরবর্তী সময়ে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (১২)
বহরমপুর ( ১১.৬)
বাঁকুড়া (১৪.২)
বর্ধমান (১৩.৮)
কোচবিহার ( ১৩.২)
দার্জিলিং (৬.৮)
কালিম্পং (১১.৮)
দিঘা (১৪.৪)
কলকাতা (১৬.৮)
দমদম (১৭)
কৃষ্ণনগর
মালদহ (১৬.৪)
মেদিনীপুর (১৫.১)
শিলিগুড়ি (১৪.৫)
শ্রীনিকেতন (১৩.৬)
সুন্দরবন (১৫.৫)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৬)
বহরমপুর (২৬)
বাঁকুড়া (২৭.৪)
বর্ধমান (২৬)
কোচবিহার (২৮.৬)
দার্জিলিং (১৪.৮)
কালিম্পং (১৬.৫)
দিঘা (২৭.৪)
কলকাতা (২৬.৬)
দমদম (২৬.৯)
কৃষ্ণনগর (২৬.৮)
মালদহ (২৫.৫)
মেদিনীপুর (২৭)
শিলিগুড়ি (৩০.১)
শ্রীনিকেতন (২৬.১)
সুন্দরবন (২৬)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+