রোদের আভাস কলকাতায়, কেমন থাকতে চলেছে বঙ্গের আবহাওয়া?

টানা চার দিন বৃষ্টির পর রোদ উঠেছে। শহর কলকাতা ও আশপাশের আকাশ সকালে মেঘাচ্ছন্ন ছিল৷ পরে সূর্যের আভাস দেখা যায়। এই পরিস্থিতিতে আজ মঙ্গলবার বিশ্বকর্মা পুজোর দিনের আকাশ কেমন থাকবে? সেই প্রশ্ন উঠছেই।

গভীর নিম্নচাপের জেরে ভয়াবহ বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সোমবার পর্যন্ত বিভিন্ন জেলায় বৃষ্টি চলেছে। বহু জেলাই জলমগ্ন। বন্যার আশঙ্কা করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন উঠছে, আজ কেমন থাকবে আবহাওয়া?

কলকাতা ও আশপাশের এলাকায় বৃষ্টি কমবে৷ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে মঙ্গলবার। তবে নতুন করে বড় কোনও দুর্যোগের সম্ভাবনা এখন আর নেই৷ এদিকে গভীর নিম্নচাপ আরও পশ্চিমের দিকে সরে গিয়েছে। ঝাড়খণ্ডের উপর অবস্থান করেছে সেটি৷ বাংলার পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি চলবে বলেই খবর। সেক্ষেত্রে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, আসানসোল এলাকায় বৃষ্টি হবে। ঝাড়গ্রাম, বীরভূমেও বৃষ্টির সম্ভাবনা থাকছেই।

উত্তরবঙ্গের জেলাগুলোতে বড় কোনও দুর্যোগের পূর্বাভাস নেই। তবে হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে পাহাড়ের অংশে। পরিস্থিতি অনেকটাই উন্নত হবে। এমন কথাই জানাচ্ছে হাওয়া অফিস। উপকূল এলাকায় এদিনও আবহাওয়া নিয়ে সতর্ক থাকছে প্রশাসন৷ উপকূল এলাকায় এবার ঝোড়ো হাওয়ার বেগ কমবে। বৃষ্টির পরিমাণও অনেকটাই কমবে। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সেই কথা জানানো হয়েছে৷

সোমবার পর্যন্ত সমুদ্র উত্তাল ছিল। মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল। গাঙ্গেয় বঙ্গের উপর গভীর নিম্নচাপের প্রভাব রবিবার পর্যন্ত ভালো ভাবেই ছিল৷ সোমবার থেকে আবহাওয়ার অনেকটাই উন্নতি হয়েছে। ঝাড়খণ্ড এলাকায় এবার কতটা বৃষ্টি হতে পারে? সেদিকে নজর থাকছে।

মুখ্যমন্ত্রী গতকাল রাতে পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ওই রাজ্যে বেশি বৃষ্টি হলে বাংলায় জল এসে পড়তে পারে৷ একাধিক ব্যারাজ থেকে জল ছাড়া হয়েছে। দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়া হয়েছে গতকাল৷ ফলে নিম্ন দামোদর উপত্যকায় বন্যা পরিস্থিতির আশঙ্কাও করা হয়েছে৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+