মমতার জয় শুনেই উচ্ছ্বসিত হরিয়ানা সীমান্তের বিক্ষোভরত কৃষকরা! বাংলার ভোট কতটা প্রভাব ফেলল তাঁদের আন্দোলনে

মমতার জয় শুনেই উচ্ছ্বসিত হরিয়ানা সীমান্তের বিক্ষোভরত কৃষকরা! বাংলার ভোট কতটা প্রভাব ফেলল তাঁদের আন্দোলনে

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হতে শুরু হতেই হরিয়ানা সীমান্ত বিক্ষোভরত কৃষকদের সমাবেশ থেকে উল্লাসের ধ্বনি শোনা যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় কার্যত তাঁদের মুখে চওড়া হাসি ফুটিয়েছে। তবে ভোটের ফল প্রকাশের পরের ঘটনা ছেড়ে যদি একবার ফ্ল্যাশব্যাকে ভোটের আগের অধ্যায় দেখা যায়, তাহলে বলা যায় বাংলার ভোটে কৃষক আন্দোলনের তাৎপর্যবাহী প্রভাব পড়েছে । এমনই দাবি বহু বিশেষজ্ঞের।

নয়া উদ্যমে কৃষক আন্দোলন

নয়া উদ্যমে কৃষক আন্দোলন

চার রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট হয়েছে ২০২১ সালে। তারমধ্যে তীব্রভাবে জাতীয় রাজনীতির নজর কেড়েছে পশ্চিমবঙ্গের ভোট। এই ভোটে কার্যত দুই রাজনৈতিক শক্তি দেখা যায়, এক বিজেপি , অন্যদিকে বিজেপি বিরোধী শক্তি। আর মোদী বিরোধিতায় এই ভোটে বাড়তি মাইলেজ যোগ করে গত ২৬ নবেম্বর ২০২০ সাল থেকে শুরু হওয়া কৃষক আন্দোলন। এদিকে, উত্তরপ্রদেশের সদ্য সমান্ত ভোটেও বিজেপির পিছিয়ে পড়ার খবর আসছে। এই দুই বার্তাতে নতুন করে উদ্যম পেতে শুরু করেছে দেশের কৃষক আন্দোলন।

বাংলার ভোট ও কৃষক আন্দোলন

বাংলার ভোট ও কৃষক আন্দোলন

বহু কৃষক নেতারই দাবি, বাংলার ভোটে তাঁদের বিজেপি বিরোধী প্রচার রীতিমতো প্রভাব ফেলেছে। প্রসঙ্গত, রাকেশ টিকাইতের মতো নেতারা বাংলার বুকে বিভিন্ন জায়গায় এসে ভোটের প্রচার করে গিয়েছেন। আর সেই জায়গা থেকে বহু রাজনৈতিক বিশ্লেষকের মতে, গ্রামের ভোটে বিজেপি বিরোধী হাওয়াতে কিছুটা হলেও প্রভাব ফেলেছে কৃষক আন্দোলন।

উত্তরপ্রদেশর বিধানসভা ভোট ঘিরে তোড়জোর শুরু

উত্তরপ্রদেশর বিধানসভা ভোট ঘিরে তোড়জোর শুরু

প্রসঙ্গত, উত্তরপ্রদেশের পশ্চিমপ্রান্তে ব্যাপক হারে কৃষক বিক্ষভ দেখা যায়। কেন্দ্রের ৩ বিতর্কিত কৃষি আইন নিয়ে সরব হন যোগী রাজ্যের পশ্চিম প্রান্তের চাষিরা। হরিয়ানা সীমান্তের কাছে চলে বিক্ষোভ। এরপর উত্তরপ্রদেশ পঞ্চায়েত ভোটে বিজেপির ভরাডুবি কার্যত লক্ষ্য করা যাচ্ছে। সেই জায়গা থেকে বিক্ষোভরত কৃষকরা এবার উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন। সেখানে তাঁরা বিজেপি বিরোধী প্রচারে সামিল হবেন , বলে দাবি করছেন।

সরগরম হচ্ছে কৃষক আন্দোলন

সরগরম হচ্ছে কৃষক আন্দোলন

প্রসঙ্গত, হরিয়ানার কৃষকরা ধীরে ধীরে এই আন্দোলনকে সঙ্গে নিয়ে শহরের দিকে এবার এগিয়ে যাওয়ার চেষ্টায় রয়েছেন। তাঁরা মনে করছেন গত ৫ মাস পুরনো তাঁদের আন্দোলন দুই রাজ্যের নির্বাচনী ফলাফলের সূত্র ধরে নতুন জীবন ফিরে পাচ্ছে। ফলে আগামী দিনে এই আন্দোলন নিয়ে তাঁরা আরও বড় পদক্ষেপের দিকে এগিয়ে যেতে চান। যার নেপথ্যে অবশ্যই মমতায় জয় একটি বড় ফ্যাক্টর হয়ে থাকবে কৃষকদের কাছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+