Buddhadeb Bhattacharjee: 'বড় হবে, ভাল হবে', বিছানায় শুয়েই নতুন প্রজন্মের জন্য বার্তা দেন বুদ্ধবাবু
Buddhadeb Bhattacharjee: লোকসভার নির্বাচনের আগে বাংলাজুড়ে ঝড় তোলে বাম ছাত্র যুব-সমাজ! শুধু তাই নয়, ব্রিগেডের সমাবেশেরও ডাক দেওয়া হয়। আর সেই সমাবেশে বুদ্ধবাবুর একটা বার্তা এবং বিবৃতি ছিল যথেষ্ট। আর তা নিতেই ব্রিগেড সমাবেশের ঠিক আগের দিন অর্থাৎ চলতি বছরের ৬ জানুয়ারি প্রাক্তন মুখ্যমন্ত্রীর পাম অ্যাভিনিউয়ের বাড়ি ছুটে যান মীনাক্ষী মুখোপাধ্যায় সহ একাধিক ডিওয়াইএফআই নেতৃত্ব।
গত কয়েক বছরে একাধিক ব্রিগেড করেছে বামেরা। কিন্তু ২০১৯ সালের ৩ ফেব্রিয়ারি শেষবার বামেদের ডাকা ব্রিগেড সমাবেশে গিয়েছিলেন। কিন্তু অসুস্থতার কারণে গাড়ি থেকে নামতে পারেননি বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee)। নাকে নল লাগিয়েই কর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে বার্তা দিয়েছিলেন। এরপর থেকে বামেরা যতবারই ব্রিগেড সমাবেশ করেছেন সেখানে নিজে উপস্থিত না থাকলেও বার্তা পাঠিয়েছেন। কখনও তা অডিও বার্তা তো কখনও চিঠি দিয়েছিলেন।

সে বারও অসুস্থ শরীরেও মীনাক্ষীদের ফেরাননি বুদ্ধবাবু (Buddhadeb Bhattacharjee)। শয্যাশায়ী অবস্থাতেই সমাবেশের সাফল্য কামনা করে তাঁদের হাতে তুলে দিয়েছিলেন বার্তা। শুধু তাই নয়, মীনাক্ষী মুখোপাধ্যায়ের হাত ধরে বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee) জানিয়েছিলেন, 'ব্রিগেড সমাবেশ খুব সফল হবে, বড় হবে, ভাল হবে৷' নতুন এবং তরুণ প্রজন্মই বিপ্লব আনতে পারবে।
তা বরাবই মনে করতেন 'ব্র্যান্ড বুদ্ধ'। আর তাই নতুন প্রজন্মদের নিয়ে ডিওয়াইএফআই তৈরি করেছিলেন। ১৯৬৭ সালে তৈরি সেই সংগঠন। এরপর যদিও সর্বভারতীয় সংগঠন হয়। অন্যদিকে মীনাক্ষিদের হাতে যে বার্তা শেষ ব্রিগেডের জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী দিয়েছিলেন সেখানেও নব যৌবনের কথা তুলে ধরেছিলেন।
নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করে রবীন্দ্রনাথ ঠাকুর 'তাসের দেশ' নাটক লিখেছিলেন। আর সেই সেই নাটকের গান উদ্ধত করে বার্তা দিয়েছিলেন। আর সেটাই শেষ বার্তা হয়ে থাকল। প্রয়াত হলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee)। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।
গত কয়েকবার হাসপাতালেও ভর্তি হয়েছিলেন। কিন্তু সেখানে থাকতে ভালোবাসতেন না। একটু সুস্থ বোধ করলেও পাম অ্যাভিনিউতে ফিরে আসতেন। এবারও কঠিন পরিস্থিতিতে হাসপাতাল থেকে বাড়ি ফিরে এসেছিলেন। সুস্থই ছিলেন। কিন্তু আজ বৃহস্পতিবার সকালটা সবকিছু যেন এলোমেলো করে দিল।












Click it and Unblock the Notifications