আর মাত্র ১০০ দিন বাকি! কী হবে দুর্গাপুজোর? কী ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী,তৈরি পুজো স্পেশাল করোনা বিধি

আর মাত্র ১০০ দিন বাকি! কী হবে দুর্গাপুজোর? কী ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী, তৈরি পুজো স্পেশাল করোনা বিধি

পুজোর আগে কাটবে না করোনা সংকট। তাহলে কি মাঠে মারা যাবে বাঙালির সবচেয়ে বড় উৎসব। একেবারেই সেটা হতে দিতে রাজি নন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে সাংবাদিক বৈঠকে পুজো উদ্যোক্তাদের বার্তা দিেয়ছেন মুখ্যমন্ত্রী করোনা বিধি মেনেই পুজোর আয়োজন করতে হবে। উদ্যোক্তারাও তৈরি করে ফেলেছেন দুর্গাপুজোর নতুন করোনাবিধি।

পুজো হবে কীকরে

পুজো হবে কীকরে

করোনা সংক্রমণ রাজ্যে নতুন করে বাড়তে শুরু করেছে। এদিকে আর ১০০ দিনও বাকি নেই দুর্গাপুজোর। করোনার কারনে রথযাত্রাতে কোপ পড়েছে। কিন্তু বাঙালির দুর্গাপুজো কীভাবে হবে এই নিয়ে এখন চিন্তায় সকলে। যদিও শহরের পুজো উদ্যোক্তারারা থামতে রাজি নন। তাঁরা ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন।

মুখ্যমন্ত্রীর ইঙ্গিত

মুখ্যমন্ত্রীর ইঙ্গিত

দুর্গাপুজো যে একেবারেই মােঠ মারা যাবে না তার ইঙ্গিত মিলেছে মুখ্যমন্ত্রীর বার্তাতেই। তিনি নবান্নে সাংবাদিক বৈঠকে পুজো উদ্যোক্তা এবং ক্লাবগুলিকে প্রস্তুতি নিেত বলেছেন। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে করোনা আয়োজনে মন দিতে বলেছেন তিনি।

করোনা বিধি তৈরি

করোনা বিধি তৈরি

ইতিমধ্যেই শহরের পুজো সংগঠকদের সংগঠন 'ফোরাম ফর দুর্গোৎসব'-র পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা পরিস্থিতিতে শহরে পুজোর আয়োজনে নির্দিষ্ট করোনা বিধি তৈরি করা হয়েছে। সেই নিয়ম মেনেই হচ্ছে মণ্ডপ তৈরির কাজ। তবে এবার যে ছোট করেই সকলে পুজো করবেন সেকথা জানিয়ে দিয়েছেন।

কী কী নিয়ম বহাল থাকবে

কী কী নিয়ম বহাল থাকবে

দুর্গাপুজোর আনন্দ যাতে মাটি না হয় তারজন্য একাধিক বিধি তৈরি করা হয়েছে। বাজেট একেবারেই কমিয়ে দেওয়া হয়েছে। প্যান্ডেলের উচ্চতাও কম করা হচ্ছে। পুরো প্যান্ডের এবং প্রতিমা স্যানিটাইজ করা হবে নির্দিষ্ট সময় মেপে। পুজোয় দিতে হবে গোটা ফল। সন্ধিপুজো, পুস্পাঞ্জলি, সিঁদুর খেলা সব ক্ষেত্রেই সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক করা হয়েছে। প্রবেশ পথ প্রশস্ত করা হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে তবেই প্রতিমা দর্শন করতে পারবেন দর্শনার্থীরা। মাস্ক ছাড়া প্রবেশ করা যাবে না মণ্ডপে। স্বেচ্ছা সেবকদেও মাস্ক পরতে হবে। মণ্ডপে প্রবেশের আগে এবং প্রতিমা দর্শনের পরে স্যানিটাইজেশন বাধ্যতামূলক। ২৫ জনের বেশি দর্শক প্যান্ডেলে প্রবেশ করতে পারবেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+