বালুরঘাটের বামপ্রার্থীর ভোট প্রচারে তুরুপের তাস 'ছাপোষা জীবন'
বালুরঘাট লোকসভা কেন্দ্রে ১৯৯৬, ১৯৯৮, ১৯৯৯ এবং ২০০৪ সালে নির্বাচিত হয়েছিলেন বামদলগুলির আরএসপি প্রার্থী। ভোটে দাঁড়িয়ে অপারাজিত এই প্রার্থী বিলাস বহুল নয় অতি সাধারণ জীবন যাপনেই অভ্যস্ত।
বালুরঘাট লোকসভা কেন্দ্রে ১৯৯৬, ১৯৯৮, ১৯৯৯ এবং ২০০৪ সালে নির্বাচিত হয়েছিলেন বামদলগুলির আরএসপি প্রার্থী। ভোটে দাঁড়িয়ে অপারাজিত এই প্রার্থী বিলাস বহুল নয় অতি সাধারণ জীবন যাপনেই অভ্যস্ত।

এবছর বামেরা প্রার্থী ঘোষণা করার আগেই রণেন বর্মণ এলাকায় জনসংযোগ শুরু করেন । তবে তার কৌশল একটু অন্য ধরনের।সকাল হতেই পায়ে হেঁটে,সাইকেল বা মোটর বাইকে করেই ঘুরছেন এলাকায় এলাকায় নির্বাচনের প্রচার সারলেন। কেউ তাঁকে দেখেছেন পায়ে হেঁটেই ব্যাগ নিয়ে যাচ্ছেন বাজারে,আবার স্ত্রী ও সন্তানকে নিয়ে টোটোতেও দেখা গিয়েছে তাঁকে।
এদিন ভোট প্রচারে বালুরঘাটের বিভিন্ন এলাকার পায়ে ঘুরতে দেখা যায় তাঁকে। দুপুরে শহরের একটি অতিব সাধারণ চায়ের দোকানে নিখাদ আড্ডায় বসেন রণেন বর্মন। চায়ের কাপে চুমুক দিচ্ছেন তার পাশাপাশি সাধারণ মানুষ ও দোকানদারদের সঙ্গে করমর্ধন করেন। স্বাভাবিক সাধারণ চলাফেরার মধ্যে দিয়ে প্রচারের কৌশলকেই নির্বাচনের হাতিয়ার হিসেবে বেছে নিয়েছেন তিনি।

Click it and Unblock the Notifications