মমতাকে মাত দিতে বিজেপির তুরুপের তাস শুভেন্দু অনুগামীরা! অমিত-নির্দেশ অনুযায়ী কোন স্ট্র্যাটেজি দিলীপদের
মমতাকে মাত দিতে বিজেপির তুরুপের তাস শুভেন্দু অনুগামীরা! অমিত-নির্দেশ অনুযায়ী কোন স্ট্র্যাটেজি দিলীপদের
দলে ভাঙন বা নব্য বনাম আদি সংঘাত খুব একটা প্রশ্রয় দিতে রাজি নয় বিজেপির হাইকমান্ড। অন্তত সূত্রের দাবি এমনটাই। এদিকে নীলবাড়ি দখলের যুদ্ধে নির্দিষ্ট অঙ্ক মেনে ক্রমাগত পাশার চাল সাজাচ্ছে বঙ্গবিজেপি। এমন এক পরিস্থিতিতে শুভেন্দু অনুগামীদের নিয়ে আলাদা করে কোন গেমপ্ল্যান বিজেপি সাজাচ্ছে দেখে নেওয়া যাক।

অমিত শাহের নির্দেশ কী?
নবান্ন দখলের যুদ্ধে এককাট্টা হয়ে লড়াইয়ের বার্তা দিয়েছেন বিজেপির 'চাণক্য' অমিত শাহ। সূত্রের দাবি, তিনি স্পষ্টভাবে বঙ্গ বিজেপিকে জানিয়েছেন, নতুনদের দূরে রেখে নির্বাচনের কোনও ঘুঁটি সাজানো যাবে না। সবাইকে নিয়ে চলতে হবে। এমন এক পরিস্থিতিতে দিলীপ ঘোষরা শুভেন্দু অনুগামীদের নিয়ে আলাদা করে ভোট-সমীকরণে জোর দিচ্ছেন।

অমিত শাহের বৈঠকে গুরুত্ব শুভেন্দু অনুগামীদের
প্রসঙ্গত, সদ্য অমিত শাহের বঙ্গ সফরে যে হাইভোল্টেজ বৈঠক নিউটাউনের হোটেলে হয়েছে, সেখানে ১৯ ডিসেম্বর বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অনুগামীদে নিয়েও আলোচনা হয়। শুভেন্দুর সঙ্গে তাঁর যে শুভানুদধ্যায়ীরা বিজেপিতে এসেছেন,তাঁদের কোন দায়িত্বে রাখা হবে, তা নিয়ে নীতি নির্ধারণের বিষয়ে আলোচনা হয়।

শুভেন্দু ও স্ট্র্যাটেজি
শুভেন্দুর সঙ্গে ১৯ ডিসেম্বর বিজেপিতে যোগ দেন ৯ জন বিধায়ক, ১ জন সাংসদ, ১ জন প্রাক্তন সাংসদও। বিজেপির হাইকমান্ডের তরফে তাঁদের আলাদা গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে খবর সূ্ত্রের। এদিকে, ১৯ ডিসেম্বরের সভায় শুভেন্দুর সঙ্গে যাঁরা এসেছিলেন সেই পদাধিকারীদের কাকে কোন দায়িত্ব দেওয়া হতে পারে, তা নিয়ে শুভেন্দুর মতামত শুনেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সমস্ত বিষয় শুনেছেন রাজ্যের বিজেপি নেতারাও। এমনই দাবি এক জনপ্রিয় বাংলা সংবাদমাধ্যমের খবরের।

শুভেন্দু যত্নবান তাঁর সহযোদ্ধাদের নিয়ে
জানা গিয়েছে, শুভেন্দুর সঙ্গে যাঁরা বিজেপিতে যোগ দিয়েছেন, তাঁদের সম্পর্কে বেশ যত্নবান ও খেয়াল রাখছেন শুভেন্দু। বিজেপির নেতৃত্বকে তিনি জানিয়েছেন ,তাঁর সঙ্গে আগত কোন কোন নেতার কেন্দ্রীয় নিরাপত্তা প্রয়োজন। সেই তালিকা তিনি পদ্মক্যাম্পের হাতে তুলে দিয়েছেন, বলেও খবর। এদিকে সদ্য তৃণমূল ছেড়ে আসা সুনীল মন্ডলকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছে।

শুভেন্দু অনুগামী ও বিজেপি
প্রসঙ্গত, শুভেন্দুর সঙ্গে ১৯ ডিসেম্বর তাঁর বহু অনুগামী যোগ দেন বিজেপিতে। তাঁদের বিজেপির যুব মোর্চা, সংখ্যালঘু সেল, তফশিলি মোর্চা, মহিলা মোর্চায় কোথায় কীভাবে রাখা যাবে তা নিয়ে দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়রা গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন। এক জনপ্রিয় সংবাদমাধ্যমের খবর , বহু শুভেন্দু অনুগামীকে বিজেপির জেলা কমিটিতেও দেখা যেতে পারে।












Click it and Unblock the Notifications