বিজেপির আদি-নব্য সংঘাত মেটাতে 'চাণক্য' অমিতের মাস্টারপ্ল্যান! কোন ছকে দলীয় যোগদান এগোচ্ছে
বিজেপির আদি-নব্য সংঘাত মেটাতে 'চাণক্য' অমিতের মাস্টারপ্ল্যান! কোন ছকে দলীয় যোগদান এগচ্ছে
মোদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে ভূমিপুত্র শুভেন্দুকে গলায় জড়িয়ে ধরে ছিলেন অমিত শাহ। সেই ঘটনার এক সপ্তাহও পার হয়নি, সেই মেদিনীপুরেই শুভেন্দু অনুগামীদের ওপর হামলার খবর আসতে শুরু করেছে। বিজেপির মধ্যে নব্য ও আদি বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব দেখা গিয়েছে। শুধু নিচু তলায় নয় , জিতেন তিওয়ারি তৃণমূল ছাড়তেই, তাঁর বিজেপি যোগার সম্ভনার জল্পনার মাঝেই পদ্মক্যাম্পের হেভিওয়েটরা সরব হতে শুরু করেন খোলাখুলি। এমন এক পরিস্থিতিতে চাণক্য অমিত শাহ দলকে দিয়ে গেলেন এক মাস্টারপ্ল্যান।

জিতেন পর্ব ও বিজেপির অবস্থান
দিলীপ ঘোষ সহ একাধিক বিজেপি নেতা জানিয়েছেন যে বাংলায় বিজেপিতে যোগ দেওয়ার জন্য একাধিক দলের হেভিওয়েটরা এগিয়ে রয়েছেন। এদিকে, কয়েকদিন আগেই জিতেন তিওয়ারির বিজেপি যোগদানের সম্ভাবনা নিয়ে পারদ চড়তেই খোলাখুলি বাবুল ক্ষোভ উগড়ে দেন। আসনসোলের লোকসভা ভোটযুদ্ধে জিতেনের সঙ্গে বাবুলের সংঘাতের কথা অনেকেরই জানা। সেই প্রসঙ্গও এই পর্বে উঠে আসতেই জিতেন পিছিয়ে যান। অস্বস্তি দেখা যায় বিজেপিতেও। অনেকেই দাবি করছেন, এই পর্ব বিজেপির আদি ও নব্য-এর সংঘাতের সূচনা ঘোষণা করে দিয়ে গিয়েছে।

সমস্যা মেটাতে চাণক্যের মাস্টারপ্ল্যান
এদিকে, বিজেপিতে হু হু করে ভিন দলের নেতাদের প্রবেশ ঘিরে দলের মধ্যে যে কোন্দল তৈরি হয়েছে , তা গাইঘাটা, নারায়ণগড়, দুর্গাপুরের মতো জায়গাতেই দেখা গিয়েছে। এমন পরিস্থিতিতে রাজ্যসফরে এসে অমিত শাহ নিজে ঠিক করে দিয়েছেন, যে কীভাবে বিজেপিতে অন্য দল থেকে আসা নেতাদের অন্তর্ভূক্তির প্রক্রিয়া সম্পন্ন হবে।

কোন ছকে বিজেপিতে যোগদান চলবে?
সূত্রের দাবি নিউটাউনের হোটেলে অমিত শাহ, দলীয় নেতাদের জানান, যে সমস্ত ভিন দলের নেতারা বিজেপিতে আসতে চাইছেন তাঁদের প্রোফাইল আগে রাজ্যের ৫ পর্যবেক্ষকের কাছে পাঠাতে হবে। তারপর তাঁর বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে আলোচনা করে তাঁদের মত পার্টি হেডকোয়ার্টারে পাঠাবেন। সেই অনুযায়ী দলে সংযুক্তি হবে। দলের মধ্যে কোনও মনমালিন্য বা অভিমান যাতে না তৈরি হয়, তার জন্যই এই স্ট্র্যাটেজি।

বুথস্তরে কীভাবে বিজেপি কোমর কষছে!
বঙ্গ বিজেপির তরফে শাহের সাম্প্রতিক সফরে রাজ্যে নিহত বিজেপি নেতাদের নামের তালিকা তুলে দেয় বিজেপি। এরপরই অমিত শাহ রাজ্য বিজেপিকে আস্বস্ত করে জানান, এবার ভোটে কড়া নিরাপত্তার বন্দোবস্ত হবে। ফলে বাইরের অযথা লোকের ভিড় বুথে দেখা যাবে না।












Click it and Unblock the Notifications