শ্বশুর বাড়িতে বড় জায়ের আচরণে খটকা! মর্মান্তিক পরিণতি তাহেরপুরে বধূর
বিয়ের এগারো মাসের মাথায় অস্বাভাবিক মৃত্যু হল গৃহবধূর। ঘটনাটি নদিয়ার তাহেরপুরের। মৃতের নাম সুজাতা মিত্র।
বিয়ের এগারো মাসের মাথায় অস্বাভাবিক মৃত্যু হল গৃহবধূর। ঘটনাটি নদিয়ার তাহেরপুরের। মৃতের নাম সুজাতা মিত্র। সূত্রের খবর অনুযায়ী, বাড়ির বড় বৌ-এর সঙ্গে স্বামী বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পেরে প্রতিবাদ করেছিলেন। তারপর এই মৃত্যুর ঘটনায় স্বভাবতই পরিবারের দিকে অভিযোগের আঙুল উঠছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
বয়স মাত্র ১৯ বছর। মালদার মুচিয়ার সুজাতার বিয়ে হয়েছিল মাত্র ১১ মাস আগে। ২০১৮-র ১ ফেব্রুয়ারি তাহেরপুরের বাপুজিনগরের বাসিন্দা অরিন্দম মিত্রের সঙ্গে দেখাশোনা করেই বিয়ে। মৃতের পরিবার সূত্রে খবর, বিয়েতে নগদ লাখটাকা, সোনা, আসবাব, দেওয়া হয়েছিল সবকিছুই।

স্বামী-বড় জায়ের মধ্যে সম্পর্ক
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, শ্বশুর বাড়িতে যাওয়ার কিছুদিন পর থেকে বাড়ির পরিবেশ একটু অন্যরকম ঠেকেছিল সুজাতার। পরিস্থিতি বুঝে উঠতে সময় গেলেছিল। আর কিছুদিন পরে সুজাতা জানতে পারে স্বামীর সঙ্গে বড় জায়ের বিবাহ বহির্ভূত সম্পর্কর কথা। প্রতিবাদের পরেই সুজাতার ওপর অত্যাচার শুরু
করা হয় বলে অভিযোগ।

শ্বশুর বাড়িতে পণের জন্য চাপ
সুজাতার ওপর প্রতিবাদের ধরনটা ছিল একটি অন্যরকমের। বাড়ি থেকে আরও পণ আনতে চাপ দেওয়া হয়। এই চাপ তৈরিতে স্বামী ছাড়াও, ভাসুর এবং জাও ছিলেন বলে অভিযোগ। পণের চাপ না মানায় শারীরিক নিগ্রহ করা হয় বলেও অভিযোগ।

শ্বাসরোধ করে খুনের অভিযোগ
সর্বশেষ অভিযোগ মৃত্যুর পরে। মৃতের বাবা যোগেন বিশ্বাসের অভিযোগ জা ও স্বামী মিলে তাঁর মেয়েকে শ্বাস রোধ করে খুন করেছে। পরে প্রমাণ লোপাট করতে ঘরেই ঝুলিয়ে দেওয়া হয়। স্বামী, ভাসুর ও জায়ের বিরুদ্ধে তাহেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন যোগেন বিশ্বাস।
(ছবি সৌজন্য: পিক্সঅ্যাবে)












Click it and Unblock the Notifications