পরকীয়ায় স্বামীর ঘর ছেড়েছিলেন প্রেমিকের হাত ধরে, ভিনরাজ্যের বধূ উদ্ধার পূর্ব মেদিনীপুরে
স্ত্রীর অভিযোগ স্বামী মদ্যপ, মারধর করে। স্বামীর অভিযোগ স্ত্রীর পরকীয়া আসক্ত। তিন মাস আগে হঠাৎ বাড়ি থেকে উধাও হয়ে যায় স্ত্রী। সঙ্গে দুই নাবালিকা মেয়েও।
স্ত্রীর অভিযোগ স্বামী মদ্যপ, মারধর করে। স্বামীর অভিযোগ স্ত্রীর পরকীয়া আসক্ত। তিন মাস আগে হঠাৎ বাড়ি থেকে উধাও হয়ে যায় স্ত্রী। সঙ্গে দুই নাবালিকা মেয়েও। পুলিশে অভিযোগ জানানোর পর শেষমেষ শেরপুর থেকে উদ্ধার করা হল গৃহবধূ ও দুই মেয়েকে। অভিযোগ, পূর্ব মেদিনীপুরের কাঁথির যুবক তাঁদের ফুঁসলিয়ে নিয়ে আসে। যদিও যুবকের কোনও সন্ধান মেলেনি।

ওড়িশার জগৎসিংহপুরে কাজ করতে গিয়ে গৃহবধূর সঙ্গে পূর্ব মেদিনীপুরের কাঁথির যুবক চতুর্ভূজ জানার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল। অভিযোগ, এরপর প্রেমিকের হাত ধরে মেয়েদের নিয়ে ঘর ছেড়েছিলেন ওই বধূ। চলে এসেছিলেন পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। সম্প্রতি শেরপুরের এক ভাড়া বাড়ি থেকে গৃহবধূ ও তার নাবালিকা দুই মেয়েকে উদ্ধার করা হয়।
ওই গৃহবধূ জানান, মদ্যপ স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে তিনি বাড়ি ছেড়েছিলেন নিজের ইচ্ছায়। প্রথমে বাপের বাড়ি চলে যান, তারপর মেয়েদের নিয়ে ছিলেন ভাড়া বাড়িতে। যদিও গৃহবধূর স্বামীর অভিযোগ, রাজমিস্ত্রির কাজে যাওয়া কাঁথির যুবকের সঙ্গেই ঘর ছেড়েছিল তাঁর স্ত্রী।
স্থানীয় থানায় অভিযোগ দায়েরের পর মোবাইল টাওয়ারের সূত্র ধরে কাঁথি থানা এলাকার শেরপুর থেকে উদ্ধার করা হয় গৃহবধূ ও তাঁর দুই নাবালিকা কন্যাকে। তাদের ওড়িশার জগৎসিংহপুরে নিয়ে যাওয়া হচ্ছে। ওই গৃহবধূ জানান, পেশায় রাজমিস্ত্রি ওই যুবকের সঙ্গে পালিয়ে যাওয়ার খবর সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি এতদিন লোকের বাড়িতে কাজ করে দিন গুজরান করছিলেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications