কলেজ ছাত্র প্রেমিকের আত্মহত্যার খবর পেয়ে গৃহবধূ যা করলেন, শুনলে শিউড়ে উঠবেন

মগরাহাটে কলেজ ছাত্র প্রেমিকের আত্মহত্যার খবর শুনে আত্মঘাতী গৃহবধূ, মনোমালিণ্যের জেরেই এই চরম পদক্ষেপ বলে অনুমান

কলেজ ছাত্রের সঙ্গে গৃহবধূর প্রেমের পরিণতি যে এতটা মর্মান্তিক হতে পারে তা হয়ত ভাবতে পারেনি মগরাহাটের কামারপুকুরের বাসিন্দারা। রাতে দুজনের মধ্যে কথাকাটির জেরেই সকালে আত্মঘাতী হন ওই কলেজ ছাত্র। এদিকে প্রেমিকের মৃত্যুর খবর পেয়ে আত্মহত্য়া করেন ওই গৃহবধূও।

কলেজ ছাত্র প্রেমিকের আত্মহত্যার খবর পেয়ে গৃহবধূ যা করলেন, শুনলে শিউড়ে উঠবেন

মগরাহাটের কামারপুকুরে বেশ কিছুদিন ধরেই গ্রামেরই এক গৃহবধূর সঙ্গে ওই কলেজ ছাত্রের বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে মনে করছেন গ্রামবাসীরা। শনিবার সকালে ওই ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তার মোবাইলের কললিস্টে ২০টিরও বেশি মিসড কল ছিল ওই গৃহবধূর। অনেক রাত পর্যন্ত দুজনের মধ্যে কথাও হয় বলে জানা গিয়েছে। সম্পর্কের টানাপোড়েনের জেরেই দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় বলে অনুমান পুলিশের। এরপরই ওই ছাত্র আত্মহত্যা করে।

কিন্তু ঘটনার এখানেই শেষ নয়। প্রেমিকের আত্মহত্যার খবর পাওয়ার পর থেকেই কোনও খোঁজ মিলছিল না ওই গৃহবধূ। বেলার দিকে অবশ্য় ফিরে আসেন তিনি। কিন্তু দুপুরের পর নিজের ঘরেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় ওই গৃহবধূকে। ওই মহিলার একটি বছর পাঁচেকের সন্তান রয়েছে। তাঁর স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। এলাকায় জোড়া আত্মহত্যার ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+