বসিরহাটে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
বসিরহাটে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
বাথরুম থেকে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল বসিরহাটের হাড়োয়া থানার গোপালপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২৮ বছরের মেনকা রুইদাসের বাপের বাড়ী মোহনপুর গ্রাম পঞ্চায়েতের রামজয় ঘেরি গ্রামে। বিয়ে হয় দেগঙ্গা থানার বেড়াচাঁপা এলাকায়। বিয়ের পর থেকে স্বামীর সঙ্গে সম্পর্ক ঠিক না থাকায় প্রায় তিন বছর স্বামীর থেকে আলাদা ছিলেন তিনি। অভাবের তাড়নায় কলকাতায় পরের বাড়িতে পরিচারিকার কাজ করতে যেতেন। লকডাউন এর জেরে পরিচারিকার কাজ চলে যায়। এরফলে মানসিক অবসাদে ভুগছিলেন ওই গৃহবধূ।
এরইমধ্যে গোপালপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বীরেশ্বর গ্রামে মাসির বাড়িতে বেড়াতে গিয়েছিল সে। এদিন বাথরুমের মধ্যে নিজের ওড়না গলায় জড়িয়ে ঝুলতে দেখা যায় তাকে। পরিবারের বক্তব্য, আত্মঘাতী হয়ে মারা গিয়েছে সে। হাড়োয়া থানার পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications