স্কুলের তালা খুলতেই ঝুলন্ত দেহ! চাঞ্চল্য শুভেন্দু গড়ে
স্কুলের তালা খুলতেই চাঞ্চল্য পূর্ব মেদিনীপুরের চাঁদবেড়িয়ার স্কুলে। উদ্ধার স্থানীয় গৃহবধূর ঝুলন্ত দেহ।
স্কুলের তালা খুলতেই চাঞ্চল্য পূর্ব মেদিনীপুরের চাঁদবেড়িয়ার স্কুলে। উদ্ধার স্থানীয় গৃহবধূর ঝুলন্ত দেহ। স্থানীয়দের অভিযোগ গৃহবধূকে কুন করা হয়েছে। এই ঘটনার সঙ্গে পরিবারের লোকজন জড়িত বলে অভিযোগ করেছেন তাঁরা। পুলিশের কাছে ব্যবস্থা গ্রহণের দাবিতে স্থানীয়রা পথ অবরোধও করেন।

অন্য দিনের মতোই সকালে স্কুল। স্কুলের তালা খুলতেই চাঁদবেড়িয়া হাইস্কুলের বারান্দা থেকে উদ্ধার গৃহবধূর ঝুলন্ত দেহ। খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়রা ভিড় সমাতে শুরু করেন। তাঁদের অভিযোগ গৃহবধূর স্বামীর দিকে। গৃহবধূকে খুন করে ঝুলিয়ে দেওয়া অভিযোগ করেন তাঁরা।
স্থানীয় সূত্রে খবর গৃহবধূর নাম সঙ্গীতা দেবনাথ। তাঁর স্বামীর নাম সুমন দেবনাথ। খবর পেয়ে এলাকায় পুলিশ গেলে, তাদের ঘিরেও চলে বিক্ষোভ।












Click it and Unblock the Notifications