রাতের অন্ধকারে ঝাঁপিয়ে পড়েছিল যুবক, শিউরে উঠবেন গৃহবধূর স্বীকারোক্তি শুনলে

থানায় হাজির হয়ে গৃহবধূর চাঞ্চল্যকর স্বীকারোক্তির পর উত্তেজনা ছড়াল এলাকায়। গৃহবধূর অভিযোগ, প্রতিবেশী যুবক রাতের অন্ধকারে তার উপর ঝাঁপিয়ে পড়ে ধর্ষণের চেষ্টা করেছিল।

থানায় হাজির হয়ে গৃহবধূর চাঞ্চল্যকর স্বীকারোক্তির পর উত্তেজনা ছড়াল এলাকায়। গৃহবধূর অভিযোগ, প্রতিবেশী যুবক রাতের অন্ধকারে তার উপর ঝাঁপিয়ে পড়ে ধর্ষণের চেষ্টা করেছিল। তাঁকে মেরে পুতে দিয়েছে সে। তাঁর বয়ান অনুযায়ী তিনদিন পর মাটি খুঁড়ে উদ্ধার হয়েছে যুবকের পচাগলা দেহ। চাঞ্চল্যকর এই ঘটনা দক্ষিণ ২৪ পরগনার উস্তিতে।

রাতের অন্ধকারে ঝাঁপিয়ে পড়েছিল যুবক, শিউরে উঠবেন গৃহবধূর স্বীকারোক্তি শুনলে

পুলিশ জানিয়েছে, নিহত যুবকের নাম তপন সাউ। তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রতিবেশী গৃহবধূকে ধর্ষণের চেষ্টার। নাছোড়বান্দা যুবককে শেষপর্যন্ত খুন হতে হয় নিগৃহীতা বধূর হাতে। অভিযুক্ত গৃহবধূ নিজের মুখে তা স্বীকার করেছে। বৃহস্পতিবার রাতে খপুনের পর বাড়ির পাশে কলাবাগানে তপনের দেহ পুতে দেওয়া হয়।

বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিলেন তপন। চতুর্দিকে খুঁজেও তাঁর হদিশ পাওয়া যায়নি। শেষমেশ গৃহবধূর স্বীকারোক্তিতে যুবকের সন্ধান মেলে। নিহত যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। নিহত তপনের দাদার পাল্টা অভিযোগ, ধর্ষণের চেষ্টার ঘটনা মিথ্যা। পরিকল্পনা করে তার ভাইকে খুন করা হয়েছে।

তিনি এই মর্মে খানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে গৃহবধূকে। গৃহবধূকে পুলিশ হেফাজতে নিয়ে আরও জেরা করা হবে বলে জানিয়েছেন তদন্তকারী অফিসাররা। এই ঘটনায় তৃতীয় কোনও ব্যক্তির হাত রয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+