গৃহবধূকে শ্বাসরোধ করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ, গণপিটুনিতে মৃত শাশুড়ি
খুনের বদলা খুন। বধূকে শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ গণপিটুনির শিকার হল শাশুড়ি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটছে দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের নগেন্দ্রগঞ্জ এলাকায়।
দক্ষিণ ২৪ পরগনা, ২২ অক্টোবর : খুনের বদলা খুন। বধূকে শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ গণপিটুনির শিকার হল শাশুড়ি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটছে দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের নগেন্দ্রগঞ্জ এলাকায়। এই ঘটনায় ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রাজ্য বধূ হত্যা চলছেই। প্রতিদিনই একটা না একটা ঘটনায় খুন বা আত্মঘাতী চচ্ছেন বধূ। পণ, কন্যাসন্তান জন্ম, অবৈধ সম্পর্ক নানা ঘটনা পরাম্পরা আর তার শিকার গৃহবধূ- ঘটেই চলেছে। এবার অকুস্থল গঙ্গাসাগর। পম্পা লাহা নামে এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয় শুক্রবার রাতে। নিজেদের মেয়ের এই করুণ পরিণতির কথা শুনেই ক্ষিপ্ত হয়ে ওঠেন বাপের বাড়ির লোকজন।

তাঁদের অভিযোগ, পম্পা আত্মহত্যা করেনি। তাঁকে মারধর শ্বাসরোধ করে খুন করার পর ঝুলিয়ে দেওয়া হয়েছে। অভিযোগের তির স্বামী ও শাশুড়ির দিকে। এরপরই শাশুড়িকে ঘর থেকে বের করে নিয়ে গিয়ে শুরু হয় প্রহার। গণপিটুনিতে অসুস্থ হয়ে পড়েন তিনি।
পুলিশ এসে উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। গ্রামজুড়ে ধরপাকড় শুরু করে পুলিশ। মোটা ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়। আরও অনেকের খোঁজে তল্লাশি চলছে।












Click it and Unblock the Notifications