পণের দাবিতে গৃহবধূকে কীটনাশক খাইয়ে খুন

পণের দাবিতে গৃহবধূকে কীটনাশক খায়িয়ে খুন করার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে দেগঙ্গার যাদবপুর গ্ৰামে। মৃত গৃহবধূর নাম ডালিয়া খাতুন (২৩)। স্বশুর বাড়ির লোকজন তাঁকে মারধোর করে গালে কীট নাশক খাইয়ে খুন করে কবর দিয়েছে এই অভিযোগে মৃতের বাপের বাড়ির লোকজন বিক্ষোভ দেখায় এদিন। ঘটনায় পলাতক অভিযুক্তরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর দেড়েক আগে সামাজিক রীতি মেনে দেখাশুনা করে বিয়ে হয় দেগঙ্গার রায়পুর গ্ৰামের ডালিয়ার সাথে যাদবপুর গ্ৰামের পেশায় চাষী মনিরুল মন্ডলের সাথে।

পণের দাবিতে গৃহবধূকে কীটনাশক খায়িয়ে খুন

মৃতের বাপের বাড়ির অভিযোগ, বিয়ের সময় পনের কোনো দাবি না থাকলেও বিয়ের পর থেকে টাকা, মোটরবাইক বাপের বাড়ি থেকে আনার জন্য চাপ দিত না আনলে মারধর ও অত্যাচার করতো মৃত গৃহবধূর স্বামী,স্বশুর স্বাশুড়ি ও দেওর।নগদ পঞ্চাশ হাজার টাকা দেওয়ার পরও মটরবাইকের জন্য মারধর করে হাত পা চেপে ধরে গালে কীটনাশক ঢেলে দেয় বলে অভিযোগ স্বামী স্বশুর স্বাশুড়ি ও দেওর।

আশঙ্কাজনক অবস্থায় গৃহবধূকে প্রথমে বিশ্বনাথ পুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পরে বারাসত সদর হাসপাতালে মারা যান। মারা যাওয়ার খবর পেতেই গৃহবধূর বাপের বাড়ির লোকজন স্বশুরবাড়ির ঘড়ের মধ্যে কবর দেওয়ার দাবিতে চড়াও হলে অভিযুক্তরা সকলে পালিয়ে যায়।
ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। মৃত গৃহবধূর বাবা অভিযুক্ত চারজনের নামে খুনের লিখিত অভিযোগ করে অভিযুক্তদের কঠোর শাস্তি দাবি করেছেন। তদন্ত শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+