গৃহবধূকে শ্বাসরোধ করে খুনে অভিযুক্ত স্বামী সহ শ্বশুরবাড়ির ৭
গৃহবধূকে শ্বাসরোধ করে খুনে অভিযুক্ত স্বামী সহ শ্বশুরবাড়ির ৭।
পনের পাওনা টাকা না দেওয়ায় গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠেছে স্বামী সহ শ্বশুরবাড়ির সাত সদস্যের বিরুদ্ধে। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের ডালিমগাঁ গ্রামের এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন মৃত গৃহবধূর আত্মীয় ও স্থানীয় বাসিন্দারা।

বছর একুশের মৃত গৃহবধূর নাম সুরতা বর্মন বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, কালিয়াগঞ্জের ডালিমগাঁ গ্রামের বাসিন্দা বিশ্ব রায়ের সঙ্গে দুবছর আগে বিয়ে হয় শেঠ কলোনীর বাসিন্দা সুরতার। তাঁদের এক বছরের সন্তানও আছে। অভিযোগ, বিয়ের সময় পনের পুরো টাকা দিতে না পারায় স্ত্রী সুরতার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত স্বামী বিশ্ব ও শ্বশুরবাড়ির বাকি সদস্যরা।
তদন্তে পুলিশ জানতে পেরেছে, সোমবার রাতে সুরতার শ্বশুরবাড়ি এলাকার এক প্রতিবেশী গৃহবধূর মৃত্যুর খবর তাঁর বাপের বাড়িতে দেন। আত্মীয়রা সুরতার দেহ তাঁর ঘরের বিছানায় পড়ে থাকতে দেখেন বলে অভিযোগ। সুরতার গলায় কালো দাগ দেখে তাঁর বাপের বাড়ির সদস্যদের অভিযোগ, তাঁদের মেয়েকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তে পাযানো হয়েছে। মৃতার পরিবারের সদস্যদের লিখিত অভিযোগের ভিত্তিতে আততায়ীদের খোঁজে তল্লাশি চলছে।












Click it and Unblock the Notifications