ভূত তাড়াতে জ্বলন্ত ধুনো ছুড়ছে ওঝা! অমানবিক নির্যাতনে মুখ পুড়ল তরুণী গৃহবধূর
ভূত তাড়াতে ওঝার কীর্তিতে উত্তেজনা ছড়াল হুগলির গোঘাটে। ঝাড়-ফুঁকের নামে এক তরুণীর উপর নির্মম নির্যাতন চালানো হল।
ভূত তাড়াতে ওঝার কীর্তিতে উত্তেজনা ছড়াল হুগলির গোঘাটে। ঝাড়-ফুঁকের নামে এক তরুণীর উপর নির্মম নির্যাতন চালানো হল। অভিযোগ, ভূত তাড়াতে গিয়ে তরুণীর মুখ পুড়িয়ে দেওয়া হয়েছে। ঝাড়ু দিয়েও অমানবিক প্রহার করা হয়েছে তাঁকে। ওঝার ঝাড়ফুঁকে তরুণী বন্দনা কুণ্ডু এখন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি।

হুগলির গোঘাটের দক্ষিণ গেড়ে গ্রামের ঘটনা। সোমবার রাতে বন্দনাকে ভূত ধরেছে বলে খবর রটে যায়। তারপর বন্দনাকে নিয়ে যাওয়া হয় ওঝার কাছে। রাতভর তাঁর উপর চলে নির্মম নির্যাতন। গৃহবধূর মুখের উপর দেওয়া হয় জ্বলন্ত ধুনো। তারপর ভূত তাড়াতে ঝাঁটা গিয়ে মার তো ছিলই। এই ঘটনার পর থেকেই পলাতক ওঝা ও তার সঙ্গীরা
কালীপুজোর পর দিন থেকেই ঘটনার সূত্রপাত। বন্দনার শ্বশুরের মৃত্যু হয় কালীপুদোর পরদিন। তারপর থেকেই অস্বাভাবিক আচরণ করতে শুরু করে বন্দনা। ভূতে ধরেছে বলে গুজব রটে যায়। এরপর সোমবার রাতে তাঁকে নিয়ে যাওয়া হয় ওঝার কাছে। ওঝার ঝাড়ফুঁকে বন্দনার শারীরিক অবস্থান অবনতি হতে শুরু করে।
বন্দনার অভিযোগ, তাঁকে জোর করে ভূতে ধরেছে বলে ওঝার কাছে নিয়ে যাওয়া হয়েছিল। এমনও বলা হচ্ছিল আমিই শ্বশুরকে মেরেছি। তাই ভূত তাড়াতে জ্বলন্ত ধুনো আমার মুখে মারতে শুরু করে। কাস্তেতে কাপাড় জড়িয়ে আগুনে গরম করে আমার উপর মারতে তাকে ওঝা। দীর্ঘক্ষণ গণ্ডির মধ্যে আটকে রাখা হয়েছিল তাঁকে। তাঁর ফলেই অসুস্থ হয়ে পড়েন তিনি।












Click it and Unblock the Notifications