ভাড়াটিয়ার পরকীয়া! বাধ সেধেছিল স্বামী, বিয়ের দুমাসেই দুচোখ ভরা স্বপ্ন ভেঙে চুরমার

ভাড়াটিয়ার পরকীয়ায় বাধ সেধেছিল বাড়ির মালিক। আর তার পরিণতি হল ভয়ানক। বাড়ির মালিককে খুন হতে হল নৃশংসভাবে।

ভাড়াটিয়ার পরকীয়ায় বাধ সেধেছিল বাড়ির মালিক। আর তার পরিণতি হল ভয়ানক। বাড়ির মালিককে খুন হতে হল নৃশংসভাবে। প্রতিশোধ স্পৃহায় বাড়ির মালিক পেশায় ফুচকা বিক্রেতা পিন্টু সর্দারের বুকে ছুরি বসিয়ে দিন মনিরুল সর্দার। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, অভিযুক্ত যুবকের সঙ্গে ভাড়াটিয়ার পরকীয়ায় বাধা হয়েছিলেন পিন্টু, তাই এই খুন।
সোমবার রাতে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে ঘটে চাঞ্চল্যকর ঘটনা। পিন্টু নাটাগাছি এলাকায় ফুচকা বিক্রি করছিলেন।

ভাড়াটিয়ার পরকীয়া! বাধ সেধেছিল স্বামী, বিয়ের দুমাসেই দুচোখ ভরা স্বপ্ন ভেঙে চুরমার

তখন হঠাৎই তাঁর উপর ঝাঁপিয়ে পড়েন মনিরুল ও রূপা। পিন্টুর বুকে বসিয়ে দেয় আস্ত এক ছুরি। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় পিন্টু সর্দারকে।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এই ঘটনার পিছনে রয়েছে পরকীয়া। সোনারপুরে পিন্টুর বাড়িতে ভাড়া থাকতেন রূপা নস্কর ও তাঁর স্বামী নূরজামাল নস্কর। অভিযোগ, ওই বাড়িতে প্রায়ই আসতেন মনিরুল নস্কর। তার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন রূপা। বেশ কিছুদিন ধরে নজর রাখার পর পিন্টু রূপার স্বামীকে বিষয়টি জানান।

এরপর থেকেই পিন্টুকে প্রাণে মারার হুমকি দিতে শুরু করেন রূপা। সোমবার রাতে তার উপর মনিরুল ও রূপা উভয়েই হামলা চালায় বলে অভিযোগ। হামলা চালানোর পর মনিরুল পালানোর চেষ্টা করে। কিন্তু তাকে হাতেনাতে ধরে ফলে স্থানীয় জনতা। রূপাও ধরা পড়ে যায়। দুজনকেই গণপ্রহারের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে তারা হাসপাতালে ভর্তি। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে রূপার স্বামী নূরজামালকেও।

এদিকে মাত্র দুমাস আগে বিয়ে হয়েছিল পিন্টুর। পরকীয়ার প্রতিবাদ করে স্বামীর মৃত্যুতে শোকস্তব্ধ স্ত্রী। তাঁর সব স্বপ্ন নিমেষে শেষ হয়ে গেল। মাত্র দুমাস আগে এই ঘরে এসেছিলেন। এরই মধ্যে ইতি ঘটল বিবাহিত জীবনের। ভাড়াটিয়ার বিবাহিত জীবন সুখকর করতে গিয়েই বিপত্তি ডেকে আনলেন নিজের জীবনে। এক লহমায় শেষ হয়ে গেল স্বপ্ন। পুলিশ তদন্তে নেমে অন্যান্য কারণও খতিয়ে দেখছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+