তৃণমূল বিধায়কের ফাঁকা বাড়িতে হামলা! অভিযুক্ত বিজেপি

তৃণমূল বিধায়কের ফাঁকা বাড়িতে হামলা। ঘটনাটি কোচবিহারের সিতাইয়ের। হামলায় সময় বাড়িতে ছিলেন না সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ চন্দ্র বসুনিয়া।

তৃণমূল বিধায়কের ফাঁকা বাড়িতে হামলা। ঘটনাটি কোচবিহারের সিতাইয়ের। হামলায় সময় বাড়িতে ছিলেন না সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ চন্দ্র বসুনিয়া। তাঁর স্ত্রী সঙ্গিতা বসুনিয়া সিতাই পঞ্চায়েত সমিতির সভাপতি। ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে। যদিও বিজেপি সেই অভিযোগ অস্বীকার করে দাবি করেছে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বেই এই হামলা হয়েছে।

 #LatestBengaliNews #OnlineBengaliNews #BengaliNews

গত পঞ্চায়েত ভোটের আগে থেকেই উত্তপ্ত কোচবিহার। এবার লোকসভা ভোটের আগে তা চূড়ান্ত আকার নেয়। দল ছেড়ে বেরিয়ে বিজেপিতে যোগ দেন নিশীথ প্রামাণিক। পরে তিনি কোচবিহার লোকসভা আসন থেকে জয়ীও হন। পরে এলাকায় বিজেপির বিরুদ্ধে যেমন হামলার অভিযোগ উঠেছে, অভিযোগ উঠেছে তৃণমূল অফিস দখলেরও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই এলাকা ছাড়া রয়েছেন সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ বসুনিয়া এবং তাঁর স্ত্রী সঙ্গিতা বসুনিয়া। বৃহস্পতিবার তাঁদের ফাঁকা বাড়িতে হামলা হয়। স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফে জানানো হয়েছে, এই হামলার সঙ্গে তাদের কোনও যোগ নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+