Weather Alert: দক্ষিণবঙ্গ জুড়ে গরম আর অস্বস্তির আবহাওয়া! তিন দিনের জন্য আট জেলায় সতর্কতা জারি
Weather Alert: গত কয়েকদিনের মতো এদিনও দক্ষিণবঙ্গ জুড়ে গরম আর অস্বস্তির আবহাওয়া। রাজ্যের একটা বড় অংশে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৪০ ডিগ্রির ওপরে।
আবহাওয়া দফতর সতর্ক করে জানিয়েছে শুক্রবার থেকে রবিবার আটটি জেলার কোনও কোনও জায়গায় অতিপ্রবল তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে চলেছে।

- উত্তরবঙ্গের আবহাওয়া
বৃহস্পতিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এইসব জায়গায় ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। অন্যদিকে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে শুধু এদিনই শুক্রবার, শনিবার ও রবিবার কমবেশি একই আবহাওয়া থাকতে চলেছে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
আগামী দুই দিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তবে তারপরে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
- দক্ষিণবঙ্গের আবহাওয়া
বৃহস্পতিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। এছাড়া শুক্রবার, শনিবার ও রবিবার কমবেশি একই আবহাওয়া থাকতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
- অতিপ্রবল তাপপ্রবাহের সতর্কতা
এদিন থেকে রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম ও আর্দ্রতাজনিত আবহাওয়া বজায় থাকবে। পশ্চিমের জেলাগুলিতে থাকবে তাপপ্রবাহের মতো পরিস্থিতি। এছাড়া শুক্রবার থেকে রবিবার পর্যন্ত পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের কোনও কোনও জায়গায় অতিপ্রবল তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। যে কারণে এই জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।
- স্বস্তি আনতে পারে বৃষ্টি
আবহাওয়া দফতর জানিয়েছে, এই পরিস্থিতি সোমবার নাগাদ কিছুটা স্বস্তি আনতে পারে বৃষ্টি। ওইদিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। পরের দিন অর্থাৎ মঙ্গলবার উল্লিখিত জেলাগুলি ছাড়াও পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূমের কোনও কোনো জায়গায় বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে।
- কলকাতার আবহাওয়া
বৃহস্পতিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির সঙ্গে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৪০ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
- স্বাভাবিকের ওপরে তাপমাত্রা
আগামী দুই দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। আগামী চার থেকে পাঁচ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা স্বাভাবিকের চার থেকে ছয় ডিগ্রি ওপরে থাকতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৪০.৭) | ২৫.৪ (২৬.২) |
| বহরমপুর | (৩৯.৬) | ২৮.৪ (২৯) |
| বাঁকুড়া | (৪২.১) | ২৪.৪ (২৬.৪) |
| বর্ধমান | (৪০.৮) | ২৫ (২৬) |
| কোচবিহার | (৩৩.৯) | ২২.৩ (২২.৩) |
| দার্জিলিং | (২১.৪) | ১২.৬ ( ১২.২) |
| কালিম্পং | (২৩.৫) | ১৯.৪ (১৭.৫) |
| দিঘা | (৩৬) | ২৭ (২৮.২) |
| কলকাতা | (৩৯.৪) | ২৯.৪ ( ২৯.৫) |
| দমদম | (৪০.৪) | ২৯.২ |
| কৃষ্ণনগর | (৩৯.২) | ২৬.৪ (২৬) |
| মালদহ | (৩৯.৮) | ২৬.৭ (২৭.৬) |
| মেদিনীপুর | (৪১) | ২৭ (২৮.২) |
| পুরুলিয়া | (৪০.৭) | ২৫.১ (২৫.১) |
| পানাগড় | (৪২.৫) | ২৪ (২৭.৪) |
| শ্রীনিকেতন | (৩৯.৮) | ২১.৮ (২৫.৪) |












Click it and Unblock the Notifications