হাসপাতালে ভর্তি মন্ত্রী ফিরহাদ হাকিম, কেমন আছেন তিনি?
গুরুতর অসুস্থ রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম৷ তাঁকে মঙ্গলবার হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর চিকিৎসা চলছে। এই খবরে দুশ্চিন্তা ছড়িয়েছে তৃণমূল কংগ্রেসের অন্তরে।
জানা গিয়েছে, মন্ত্রী ববি হাকিম ডিহাইড্রেশনের সমস্যায় ভুগছিলেন। শরীর অত্যন্ত খারাপ হয়ে যায়। সে কারণেই তাঁকে দ্রুত হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়।

কলকাতার এপোলো হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। বিকেলের পর জানা গিয়েছে, মন্ত্রীর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছেন। তবে চিকিৎসকদের পরামর্শ মতো হাসপাতালে থাকতে হবে মন্ত্রীকে।
জানুয়ারি মাসে একবার হাসপাতালে থাকতে হয়েছিল রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রীকে। বছরের শুরুতেই মন্ত্রীকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। কোমরে ব্যথায় তিনি কাহিল হয়েছিলেন। চিকিৎসার পরে সুস্থ হন। বাড়ি ফেরেন। রাজনৈতিক কাজকর্মে তিনি যুক্ত হয়েছিলেন।












Click it and Unblock the Notifications