হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে দালালচক্র, প্রতিবাদ করে প্রহৃত স্বাস্থ্যকর্মী
বীরপাড়া হাসপাতালে স্বাস্থ্যকর্মীর উপর আক্রমণের ঘটনায় এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হাসপাতালে দালাল চক্রর প্রতিবাদে রুখে দাঁড়ালেন স্বাস্থ্য কর্মী।
বীরপাড়া হাসপাতালে স্বাস্থ্যকর্মীর উপর আক্রমণের ঘটনায় এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হাসপাতালে দালাল চক্রর প্রতিবাদে রুখে দাঁড়ালেন স্বাস্থ্য কর্মী। নজিরবিহীন এই ঘটনা ঘটেছে আলিপুরদুয়ার জেলার বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে। সাধারণত বিভিন্ন হাসপাতালে দালাল চক্রের সঙ্গে স্বাস্থ্য কর্মীদের যুক্ত থাকার অভিযোগ ওঠে।

কিন্তু আলিপুরদুয়ার বীরপাড়া হাসপাতালে ব্যতিক্রম ধরা পড়ল। এই হাসপাতালে দালাল চক্রের প্রতিবাদ করায় ব্লাড ব্যাঙ্কের স্বাস্থ্য কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। আলিপুরদুয়ারের বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে এই ঘটনায় স্বাস্থ্য দফতরে ব্যাপক শোরগোল পড়ে যায়।
বৃহস্পতিবার রাতে হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দালালকে গ্রেফতার করেছে পুলিশ। এরপরই ওই দালালের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন স্বাস্থ্য কর্মী তানজার আলি। পরে হাসপাতাল থেকে কোয়ার্টারে যাওয়ার সময় তাঁকে আক্রমণ করে দালাল বিক্রম দর্জি।
বিক্রম বীরপাড়ার লালপুল এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। রাতে পুলিশ তাকে গ্রেফতার করেছে। আলিপুরদুয়ারের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। হাসপাতাল চত্বরের ভেতরে একজন স্বাস্থ্য কর্মীকে এভাবে মারধরের ঘটনায় স্বাস্থ্য দফতরের বিভিন্ন মহলে উদ্বেগ ছড়িয়েছে।












Click it and Unblock the Notifications