দিলীপকে খুন করতে টিটাগড় এলাকার ভাড়াটে খুনি! ৩ লক্ষ টাকার 'সুপারি'

বিবাদের জেরেই খুন হতে হয়েছিল ব্যান্ডেলের তৃণমূল নেতা দিলীপ রামকে। খুনের পরেই পরিবারের তরফে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলাহয়েছিল।

জমি নিয়ে বিবাদের জেরেই খুন হতে হয়েছিল ব্যান্ডেলের তৃণমূল নেতা দিলীপ রামকে। খুনের পরেই পরিবারের তরফে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছিল। তবে তিন অভিযুক্তের গ্রেফতারের পরেই আসল ঘটনা সামনে এসেছে। চন্দননগর পুলিশ কমিশনারেটের তরফে জানানো হয়েছে, টিটাগড় এলাকার এক ভাড়াটে খুনিকে ৩ লক্ষ টাকা দেওয়া হয়েছিল তৃণমূল নেতাকে খুনের জন্য।

দিলীপকে খুন করতে টিটাগড় এলাকার ভাড়াটে খুনি! ৩ লক্ষ টাকার সুপারি

খুনের পরেই তৃণমূল নেতার স্ত্রী ব্যান্ডেল জিআরপিতে সঞ্জয় মিশ্র, অর্জুন সিং এবং বিজু পাসোয়ান, এই তিনজনের নামে অভিযোগ দায়ের করেছিলেন। এর মধ্যে সঞ্জয় মিশ্রকে বিহার থেকে ধরা হয়। অর্জুন সিং আদালতে আত্মসমর্পণ করেছিলেন। এখনও পলাতক অপর অভিযুক্ত বিজু পাসোয়ান। এরপরেই ধৃতদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি খুনের কারণ অনুসন্ধান করতে থাকে পুলিশ। এখনও পর্যন্ত মঙ্গল যাদব, বৈদ্যনাথ রায় এবং মহম্মদ নাসিম নামে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। এদের সবাইকেই ধরা হয়েছে উত্তর ২৪ পরগনার বিভিন্ন জায়গা থেকে।

চন্দননগরের পুলিশ কমিশনারেটের কমিশনার হুমায়ুন কবির জানিয়েছেন, এই খুনে মাস্টার মাইন্ড ব্যান্ডেলের শকুন্তলা যাদব। ব্যান্ডেল পেট্রোল পাম্প এলাকার একটি জমির ওপর নজর ছিল শকুন্তলা যাদব এবং দিলীপ রামের। সেই জন্যই সরিয়ে দেওয়া হয় দিলীপ রামকে।

২৯ জুন খুন হয়েছিলেন ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান রীতু সিং-এর স্বামী দিলীপ রাম। সকাল সাড়ে নটা নাগাদ ব্যান্ডেল স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে ওঠার সময় কাছ থেকে গুলি করে খুন করে হয়েছিল। ঘটনার পরেই সরিয়ে দেওয়া হয়েছিল চন্দননগর কমিশনারেটের পুলিশ কমিশনারকে। সরানো হয়েছিল ব্যান্ডেল পুলিশ ফাঁড়ি এবং চুঁচুড়া থানার আইসিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+