আরামবাগে ছাপ্পা তৃণমূল নেতার! প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে এফআইআর
আরামবাগ, ৩০ এপ্রিল : আরামবাগের ২৭১ নম্বর বুথে দেদার ছাপ্পা দেওয়ার অভিযোগ উঠল শাসক দল তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা শেখ নিজামুদ্দিনের বিরুদ্ধে। একেবারে নির্দ্বিধায় তিনি ছাপ্পা দেন বলে বিরোধীরা সোচ্চার হয়।
ভবানীপুরে ভোট দিতে গিয়ে নিজেকে 'মৃত' আবিষ্কার করলেন ভোটার!
বিরোধীদের অভিযোগ, ২৭১ নম্বর বুথের প্রিসাইডিং অফিসার স্বপন কুমার রায় নিজের কর্তব্য ঠিকভাবে পালন করেননি। তাঁর সামনেই বিনা প্রতিরোধে, অবাধে ছাপ্পা দেয় শেখ নিজামুদ্দিন।

এই অভিযোগের কথা নির্বাচন কমিশনের কাছে পৌঁছলে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়। এরপরে রিপোর্ট তলব করে সমস্ত বিষয় খতিয়ে দেখে সংশ্লিষ্ট বুথের প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়।
সিপিএম এজেন্টকে মেরে বুথ থেকে বের করার নির্দেশ সোনালির, মামলা কমিশনের
জানা গিয়েছে, পরে অভিযুক্ত প্রিসাইডিং অফিসার স্বপন কুমার রায়ের বিরুদ্ধে আরামবাগ থানায় এফআইআরের জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।












Click it and Unblock the Notifications